Last Updated:
খবর পেয়ে মধ্যমগ্রামে যাচ্ছেন শুভেন্দু অধিকারী৷ বাড়ি ফেরার পথেই চন্দ্রনাথ রথের উপরে হামলা হয় বলে খবর৷
মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যার অভিযোগ৷ মধ্যমগ্রামের দোহারিয়াতে শুভেন্দু অধিকারীর আত্মসায়ককে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। বাইকে করে এসে স্করপিও গাড়িতে থাকা চন্দ্রনাথ রথকে গুলি করা হয় বলে অভিযোগ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় চন্দ্রনাথ রথের৷ ঘটনাস্থলে পৌঁছেছে মধ্যমগ্রাম এবং এয়ারপোর্ট থানার পুলিশ৷ ঘটনার খবর পেয়ে মধ্যমগ্রামে যাচ্ছেন শুভেন্দু অধিকারী৷
জানা গিয়েছে, এ দিন দিনভর শুভেন্দু অধিকারীর সঙ্গেই ছিলেন চন্দ্রনাথ রথ৷ রাতে বাড়ি ফেরার সময় উত্তর চব্বিশ পরগণার মধ্যমগ্রামের কাছে ওই গাড়িটি একটি বিরিয়ানির দোকানের সামনে থেমেছিল৷ গাড়ির চালকের পাশের আসনে বসছিলেন চন্দ্রনাথ রথ৷ খুব কাছ থেকে চন্দ্রনাথ রথকে লক্ষ্য করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায় অভিযুক্তরা৷ চন্দ্রনাথ রথের শরীরে অন্তত তিনটি গুলি লেগেছে বলে খবর৷ গাড়ি চালকও গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর৷
এই ঘটনার পরই চম্পট দেয় দুষ্কৃতীরা৷ আশঙ্কাজনক অবস্থায় চন্দ্রনাথ রথ এবং গাড়ির চালককে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷
কলকাতা থেকে পূর্ব মেদিনীপুরে ফেরার পথে আপ্ত সহায়কের উপরে হামলার খবর পেয়ে মধ্যমগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন শুভেন্দু অধিকারী৷ দীর্ঘদিন ধরেই শুভেন্দুর আপ্ত সহায়কের দায়িত্ব সামলেছেন চন্দ্রনাথ রথ৷ ইতিমধ্যেই ঘটনার খবর পেয়ে মধ্যমগ্রামের ওই হাসপাতালে পৌঁছেছেন বিজেপি-র বহু নেতাকর্মী৷ ঘটনাস্থলে পৌঁছেছেন জেলার পুলিশ সুপার সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা৷
Kolkata,West Bengal
May 06, 2026 11:29 PM IST
