Last Updated:
Swara Bhasker Hospitalised: হাসপাতালে ভর্তি বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর৷ অভিকা গোরের পর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন স্বরা৷ সম্প্রতি ইনস্টাগ্রামে নিজেই জানিয়েছেন ভক্তরা৷
মুম্বই: আজকাল ডেঙ্গুর প্রকোপ বাড়ছে এবং এই রোগে আক্রান্ত হলেন স্বরা ভাস্কর। অভিনেত্রী ইনস্টাগ্রামে তাঁর ভক্তদের সঙ্গে নিজের স্বাস্থ্যের সর্বশেষ খবর ভাগ করে নিয়েছেন। স্বরা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে হাসপাতালের বিছানা থেকে নিজের একটি ছবি শেয়ার করে লিখেছেন, “ব্যাপারটা তো খুব তাড়াতাড়িই গুরুতর হয়ে গেল। ডেঙ্গু হয়ে হাসপাতালে ভর্তি!”
