Last Updated:
তারাতলা কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬৷ এই ঘটনার জন্য দায়ী কাউকেই রেয়াত করা হবে না বলে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷
তারাতলায় নির্মীয়মাণ গোডাউন ভেঙে পড়ে একই পরিবারের তিন ভাইয়ের মৃত্যু হল৷ মৃত ওই তিনজনই বিহারের মুঙ্গেরের বাসিন্দা৷ তবে তিন ভাইয়ের মৃত্যু হলেও প্রাণে বেঁচে গিয়েছেন তাঁদের বাবা এবং আরও দুই ভাই৷
তারাতলার এই ভয়াবহ দুর্ঘটনায় আজই এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৫৫ বছর বয়সি রাজেন্দ্র কুমার রাম৷ রাজেন্দ্র কুমারের সঙ্গে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তাঁর ২২ বছর বয়সি মানিক চাঁদ কুমার৷ রাজেন্দ্রর আর এক ছেলে ২৬ বছর বয়সি শহিদ কুমারও প্রাণে বেঁচে গিয়েছেন৷
কিন্তু বাবা এবং দুই ছেলে প্রাণে বাঁচলেও রাজেন্দ্র কুমারের বাকি তিন ছেলে ঘি কুমার, মন্নু কুমার এবং শিরচাঁদ কুমার এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন৷ এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর, ঘি কুমারকে মৃত অবস্থাতেই হাসপাতালে নিয়ে আসা হয়েছিল৷ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রাজেন্দ্রর আর এক ছেলে মন্নুর৷ আজ সকালে শিরচাঁদ কুমারের দেহও হাসপাতালের মর্গে শনাক্ত করে পরিবার৷
হাসপাতাল থেকে ছাডা় পাওয়ার পর শোকে পাথর রাজেন্দ্র কোনওমতে বলেন, ‘৬ জন এসেছিলাম, ৩ জন ফিরছি৷’ রাজেন্দ্রর ছেলে মানিক চাঁদের অভিযোগ, নকশায় গলদ থাকার কারণেই ভেঙে পড়েছে গোডাউন৷
তারাতলার ধ্বংসস্তূপের নীচে নতুন করে আর কোনও দেহের খোঁজ পায়নি এনডিআরএফ৷ ঘটনাস্থল থেকে বেরিয়ে গিয়েছেন এনডিআর এফ সদস্যরা৷ উদ্ধারকাজ শেষ হওয়ার পর ঘটনাস্থল থেকে নির্মাণসামগ্রীর নমুনা সংগ্রহের কাজ চলছে৷ ঘটনাস্থলে পৌঁছেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের দল৷ পর্যবেক্ষণের কাজের জন্য কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেটালর্জিকাল ও মেটেরিয়াল ডিপার্টমেন্ট অধ্যাপকেরা এসেছেন৷ রয়েছেন ফরেন্সিক বিশেষজ্ঞরাও৷ কী কারণে এই নির্মীয়মাণ গোডাউন ভেঙে পড়ল, তার প্রাথমিক রিপোর্ট তৈরি করবেন বিশেষজ্ঞরা৷ পরবর্তী পদক্ষেপে ধ্বংসস্তূপ সরানোর কাজ হবে৷
গত বুধবার দুপুর ১২ টার কিছু পরে আচমকাই ভেঙে পড়ে তারাতলার বেসব্রিজের কাছে পোর্ট ট্রাস্টের জমির উপর নির্মীয়মাণ ওই গোডাউন৷ বিপর্যয়ের পরই একযোগে উদ্ধারকাজে নামে রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, সেনা
Kolkata,West Bengal
