Last Updated:
উত্তম কুমারের মৃত্যু বার্ষিকীতে নতুন করে শুরু হয়েছে উত্তম-সুপ্রিয়া সম্পর্ক নিয়ে বিতর্ক৷ উত্তম নাতনির কথায় এতটাই ভাইরাল যে মুখ খুলতে বাধ্য হলেন সুপ্রিয়া কন্যা৷
কলকাতা: উত্তম-সুপ্রিয়া সম্পর্ক নিয়ে এখনও রয়েছে গেছে অনেক না বলা কথা৷ স্ত্রী গৌরীদেবীকে ছেড়ে সুপ্রিয়াদেবীর সঙ্গে ঘর বাঁধেন মহানায়ক৷ সেই নিয়ে অনেক কথা হয়েছিল৷ উত্তম কুমারের ৪৬ বছর মৃত্যু বার্ষিকীতে সেই বিতর্ক উস্কে দিয়েছেন উত্তম কুমারের নাতনি৷ এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেছেন যার পর মুখ খুলতে বাধ্য হয়েছেন সুপ্রিয়া কন্যা সোমা৷
অনেক কম বয়সেই উত্তম কুমারের প্রেমে পড়েন সুপ্রিয়া দেবী৷ হিরো হিসেবেই ছিল সেই প্রেম৷ সুপ্রিয়ার ভাইয়ের বন্ধু ছিলেন উত্তম কুমার৷ কিন্তু কখনও ভাবেননি যে কোনও দিন উত্তমের সঙ্গে সম্পর্ক তৈরি হবে৷ তাঁদের পরিচয় হয় ‘বসু পরিবার’ ছবিতে কাজ করতে গিয়ে। সেই সময় বিবাহিত ছিলেন উত্তম কুমার৷ তাঁর স্ত্রী গৌরী দেবী৷ তাঁর সংসারে সন্তান ছিল৷ কিন্তু মহানায়কের তো ছাপসা মধ্যবিত্ত ঘরোয়া জীবন ভাল লাগে না৷ বিয়েতে খুব সুখী ছিলেন না৷ সুপ্রিয়া দেবীর সঙ্গে তাঁর সম্পর্ক তৈরি হয় এবং তাঁরা একসঙ্গে থাকতে শুরু করেন৷ তবে মহানায়কের মৃত্যুতে তাঁর মরদেহর সামনে অনেক পরে উপস্থিত হব সুপ্রিয়াদেবীকে৷ কেন তিনি দেরীতে এসেছিলেন? এত বছর পর সেই নিয়ে তৈরি হয়েছে এক বিতর্ক৷
কী বলেন উত্তম নাতনি নবমিতা?
কেন এই বিতর্ক? উত্তম নাতনি নবমিতা এক সাক্ষাৎকারে বলেছেন যে, তাঁর দাদুর অর্থাৎ উত্তমকুমারের মরদেহ তাঁদের বাড়ির ঠাকুরঘরের সামনে রাখা ছিল৷ সেখানে একে একে সবাই উপস্থিত হন৷ তাঁর স্ত্রী গৌরী দেবী চাইতেন যে উত্তম কুমারের দায়িত্ব যখন নিয়েছেন সুপ্রিয়া দেবী, তখন তিনি যেন তাঁকে আগলে রাখেন৷ স্বামী উত্তমের মৃত্যুতে অত্যন্ত ভেঙে পড়েন গৌরী দেবী৷ সেই সময় স্বামীর মরদেহর সামেন তিনি চাননি সুপ্রিয়া দেবী আসুন৷
নবমিতার কথায়, সেই সময় গৌরী দেবীর মনের মধ্যে যে ভাবটি ছিল তা হল, আমি তো রাখতে পারিনি, তোর উপর দায়িত্ব দিয়েছি, তুই কেন আগলে রাখতে পারলি না, শরীরের খেয়াল রাখতে পারলি না৷ স্বামী বিয়োগের সময় এমনই মনের ভাব ছিল তাঁর৷ ফলে সুপ্রিয়াও আর বিতর্ক বাড়াতে চাননি৷
কী বললেন সুপ্রিয়া কন্যা?
এই ভিডিওটি ভাইরাল হতেই মুখ খোলেন সুপ্রিয়া কন্যা সোমা মুখোপাধ্যায়৷ তিনি বলেন “ফেসবুকে একটি পোস্ট দেখলাম, যেখানে উত্তম কুমারের এক আত্মীয় দাবি করেছেন যে আমার মা সুপ্রিয়া দেবীকে সেদিন গিরিশ মুখার্জি রোডের বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি। এই তথ্যে আমার ঘোর আপত্তি রয়েছে। কারণ, সেদিন মায়ের পাশেই ছিলাম আমি। আসল সত্যিটা হল, মা-কে কেউ আটকায়নি, বরং মা নিজেই সেদিন ওই বাড়িতে যাননি।”
Kolkata,West Bengal
Jul 26, 2026 11:33 AM IST
