Last Updated:
বিমানবন্দরে রেডিওতে হঠাৎ মুখোমুখি বাবা-মেয়ে দুই পাইলট। ‘Pops?’ বলেই শুরু মজার কথোপকথন, যা মুহূর্তেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
বাবা-মেয়ের দেখা হল এমন এক জায়গায়, যেখানে হয়তো এমন মুহূর্তের কথা কেউ ভাবতেও পারেন না—রানওয়েতে, রেডিওর মাধ্যমে! আমেরিকার একটি বিমানবন্দরে সম্প্রতি মুখোমুখি হয়েছিলেন দুই বাণিজ্যিক পাইলট বাবা ও মেয়ে। এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে নিয়মমাফিক যোগাযোগ করতে গিয়েই আচমকা একে অপরের কণ্ঠস্বর শুনতে পান তাঁরা। তারপরই রুটিন কথোপকথন পরিণত হয় এক মজার এবং আন্তরিক পারিবারিক মুহূর্তে।
