Last Updated:
West Bengal Madhyamik WBBSE Class 10th Result 2026: ২০২৬-এর মাধ্যমিকে সাফল্যের নিরিখে নজর কাড়ল বীরভূম। ৬৯৬ নম্বর পেয়ে রাজ্যে দ্বিতীয় সিউড়ির প্রিয়তোষ মুখার্জি। এছাড়াও শর্মিষ্ঠা গড়াই, শেখ সাদ হোসেন, প্রত্যয় ঘোষ-সহ জেলার একাধিক ছাত্রছাত্রী মেধাতালিকার প্রথম দশের মধ্যে স্থান পেয়েছে। জেলার এই ফলাফলে গর্বিত বীরভূমবাসী।