Last Updated:
রাজ্যে সরকার বদলের পর এই প্রথম বড় বদলি করল প্রশাসন। ১৬২ জন ডাবলুবিসিএস অফিসারের রদবদল করল সরকার। গুরুত্ব দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর দফতরের গ্রিভ্যান্স সেলকে।
কলকাতা: রাজ্যে সরকার পালাবদলের পর বড়সড় রদবদল প্রশাসনে। ১৬২ জন ডাবলুবিসিএস অফিসারের রদবদল করল নয়া সরকার। একাধিক ডব্লিউবিসিএস অফিসারদের অতিরিক্ত জেলাশাসক পদে উন্নীত করা হয়েছে বলে জানা গিয়েছে। আবার একাধিক ডব্লিউবিসিএস অফিসারদের নয়াপদে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি বেশ কিছু ডব্লিউবিসিএস অফিসারদের রদবদলও করা হয়েছে এমনই নির্দেশিকা নবান্নের তরফে জারি করা হয়েছে।
মুখ্যমন্ত্রী দফতরের গ্রিভেন্স সেলকে বাড়তি গুরুত্ব দিচ্ছে নয়া সরকারের। চারজন দক্ষ ডব্লিউবিসিএস অফিসারকে মুখ্যমন্ত্রীর গ্রিভেন্স সেলে নিয়োগ করা হয়েছে। বর্তমানে একাধিক কর্মসূচির নজরদারিতে রয়েছে মুখ্যমন্ত্রীর গ্রিভেন্স সেল। এছাড়াও একাধিক কেন্দ্রীয় প্রকল্প কার্যকর হচ্ছে রাজ্যে। তার জন্য এবার মুখ্যমন্ত্রীর গ্রিভেন্স সেলকে বিশেষ গুরুত্ব দিতে চলেছে নয়া সরকারের।
বদলি হওয়া আধিকারিকদের মধ্যে রয়েছেন মুর্শিদাবাদের খড়গ্রামের বিডিও। প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা নিয়ে কিছু অভিযোগ উঠেছিল মুর্শিদাবাদের খরগ্রামে। সেই কারণেই বদলি কি না চর্চা প্রশাসনিক মহলে।
প্রসঙ্গত, আগামী ২২ জুন প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে শুভেন্দু অধিকারীর সরকার৷ বাজেটে যে বড় কিছু ঘোষণা করা হবে, সেই ইঙ্গিত আগেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ আজ ফলতায় মুখ্যমন্ত্রী নির্দিষ্ট ভাবে জানিয়ে দিলেন বাজেটে কাদের জন্য বড় সুখবর থাকতে চলেছে৷ এ দিন ফলতায় জনকল্যাণ শিবির পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী৷ এর পরই বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ২২ জুন রাজ্য বাজেট আছে৷ সেখানে যুবকদের জন্য নিয়োগ নিয়ে, কর্মচারীদের জন্য, কৃষকদের জন্য আমরা কর্মসূচি নিতে চলেছি৷
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
