Last Updated:
West Bengal Cabinet Oath Ceremony: বিজেপির বিধায়কের বৈঠকে বেছে নেওয়া হল বিজেপি সরকারের মুখ্যমন্ত্রীর নাম। মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। তবে দুজন উপমুখ্যমন্ত্রী হতে চলেছেন, তার মধ্যে একজন হতে পারেন উত্তরবঙ্গের।
কলকাতা: ব্রিগেডে শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আর এন রবি। শুভেন্দুর সঙ্গেই শপথবাক্য পাঠ করেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু, অশোক কীর্তনিয়া। যদিও মন্ত্রীদের এখনও দফতর বণ্টন হয়নি।
মন্ত্রিসভায় মহিলা প্রতিনিধি হিসাবে রয়েছেন অগ্নিমিত্রা পাল, উত্তরবঙ্গের প্রতিনিধি হিসাবে শপথ নিলেন নিশীথ প্রামাণিক। আদিবাসী মুখ হিসাবে এই অনুষ্ঠানে ছিলেন ক্ষুদিরাম টুডু, মতুয়াদের প্রতিনিধি ছিলেন অশোক কীর্তনিয়া। ক্ষুদিরাম টুডু ছাড়া মন্ত্রিসভার সব সদস্যই বাংলা ভাষায় শপথ নেন, শুধু ক্ষুদিরাম টুডুই শপথ নেন সাঁওতাল ভাষায়।
শপথগ্রহণ অনুষ্ঠানে গেরুয়া পাঞ্জাবিতে পৌঁছন শুভেন্দু। হুড খোলা গাড়িতে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠানে ২১ রাজ্যের মুখ্যমন্ত্রী ও একাধিক রাজ্যের উপ মুখ্যমন্ত্রী ও কেন্দ্র শাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী-সহ বহু বিশিষ্ট নেতারা এসেছেন।
শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হলেন৷ শুক্রবার নিউ টাউনে বিজেপি-র পরিষদীয় দলের সভায় শুভেন্দুকেই পরিষদীয় দলনেতা হিসেবে বেছে নেওয়া হয়৷ সেই দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতেই বিজেপি-র নির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠকে পরিষদীয় দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীকে বেছে নেওয়া হয়৷ নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর থেকে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেন শুভেন্দু অধিকারী৷ তার পর থেকেই বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম উঠে আসছিল৷
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
May 09, 2026 11:48 AM IST
