Last Updated:
West Bengal Assembly Election Results 2026: মোদি দাবি করেছিলেন, তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা বলছে, বাংলার মানুষ এবার পরিবর্তনের সংকল্প নিয়েছে। তিনি সেদিন দাবি করেন, রাজ্যের কিছু জেলায় তৃণমূল একজনও বিধায়ক পাবে না।
কলকাতা : ২০২৬-এর ভোটের ফল কী হবে! এতদিনের প্রশ্নের উত্তর পেয়েছে বাংলা। তবে এরই মধ্যে মিলে গেল নরেন্দ্র মোদির ভবিষ্য়দ্বাণী। তিনি বলেছিলেন, ফলপ্রকাশের পর দেখা যাবে বাংলার কয়েকটি জেলা ‘তৃণমূল শূন্য’ হয়ে যাবে। প্রথম দফার ভোটের ৭২ ঘণ্টা আগে প্রধানমন্ত্রীর এই আক্রমণাত্মক ভবিষ্যদ্বাণী শাসক শিবিরের অন্দরমহলে চাপ সৃষ্টি করেছিল।
প্রধানমন্ত্রী সেদিন বলেছিলেন, দেশে ‘নারী শক্তি’ উত্থানে বাধা দেওয়া হয়েছে বারবার। তৃণমূলকে তিনি ‘মহিলা-বিরোধী’ তকমা দিয়েছিলেন। অভিযোগ করেছিলেন, সংসদে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছিল। তবে তৃণমূল সেই আইন পাসের বাধা হয়ে দাঁড়িয়েছিল।
মোদি দাবি করেছিলেন, বাংলার শাসক দল আসলে ভয় পাচ্ছে। সাধারণ ঘরের মেয়েরা বিধানসভায় গিয়ে তাদের দুর্নীতির হিসাব চাইতে পারে বলে।
এবার দেখে নেওয়া যাক কোন কোন জেলায় তৃণমূল এবার শূন্য– কোচবিহার (৯), আলিপুরদুয়ার (৫), জলপাইগুড়ি (৭), কালিম্পং (১), দার্জিলিং (৫), ঝাড়গ্রাম (৪), পুরুলিয়া (৯), পশ্চিম বর্ধমান(৯), পূর্ব মেদিনীপুর (১৬)।
Kolkata,West Bengal
