বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে ৩ জুলাই। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই উত্তর বঙ্গোপসাগর এবং দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এছাড়াও মৌসুমী অক্ষরেখা রাজস্থান থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উত্তর বঙ্গোপসাগর এবং দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে। এই ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা উত্তর-পূর্ব আরব সাগর পর্যন্ত বিস্তৃত। এটি দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, ছত্তিশগড়, মহারাষ্ট্র এবং গুজরাতের উপর দিয়ে বিস্তৃত।
উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে। ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। শুক্রবার ৩ জুলাই থেকে মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গ উপকূলের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া:
দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির হলুদ বা কমলা সতর্কতা রয়েছে। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দক্ষিণবঙ্গ জুড়েই ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও শুক্রবার ৩ জুলাই নিম্নচাপ তৈরি হওয়ার পর ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে। শনিবার এবং মঙ্গলবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রবি ও সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে।
বৃহস্পতি ও শুক্রবারে বজ্রবিদ্যুৎ-সহ সব জেলাতেই ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টি হতে পারে।
শনিবার ভারী বৃষ্টি হলুদ সতর্কতা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
রবিবার অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা কলকাতা, উত্তর ২৪ পরগনা, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
আগামী সোমবার অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। মঙ্গলবারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতার পাশাপাশি ৩০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
উত্তরবঙ্গের আবহাওয়া:
বৃহস্পতিবার উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা থাকবে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে উত্তরবঙ্গে। উইকেন্ডে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই উত্তরে। বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গের কিছু জেলায় ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
কলকাতার আবহাওয়া:
কলকাতায় মূলত আংশিক মেঘলা আকাশ। রোদ থাকলে গরম বাড়বে। বৃষ্টি না হলে গরম এবং অস্বস্তি থাকবে। আজ ও কাল বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ঝড়বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকবে।
শনিবার থেকে সোমবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে কলকাতা শহরে। রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। ৭০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে কলকাতায়। সঙ্গে ৪০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ০.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, বুধবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১.৫ ডিগ্রি সেলসিয়াস কম। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বাতাসে থাকবে ৭৭ থেকে ৯৬ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা ২৭ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।