Last Updated:
Which Jersy Selling Like Hotcake: জেলাজুড়ে কোন জার্সির কদর বেশি, দাম কত, রইল বিস্তারিত
মুর্শিদাবাদ: শুরু হয়েছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। ফুটবল বিশ্বকাপে কাঁপছে গোটা পৃথিবী। ফুটবল নিয়ে বাঙালির উন্মাদনার শেষ নেই। আর যদি হয় বিশ্বকাপ, তা হলে কোনও কথাই নেই। ইতিমধ্যেই ফুটবল বিশ্বকাপ জ্বরে কাঁপছে বিশ্ব। ব্রাজিল আর্জেন্টিনা মেসির খেলা দেখতে টিভির পর্দা থেকে চোখ সরাচ্ছে না ফুটবলপ্রেমীরা। ফুটবল বিশ্বকাপের প্রভাব মুর্শিদাবাদে এক নতুন জাগরণ সৃষ্টি করেছে। জেলা জুড়ে ফুটবল প্রেমে মেতে উঠেছে শিশু থেকে যুবক, সবার চোখে স্বপ্ন, একদিন জাতীয় দলে খেলার। ফুটবল এখন তাদের আত্মপরিচয়, তাদের আশা।
আমেরিকা, মেক্সিকো ও কানাডায় বসতে চলেছে বিশ্বকাপের আসর। এই প্রথমবার ৪৮টি দল খেলছে বিশ্বকাপে। প্রত্যেকটি দলকে ভাগ করা হয়েছে ১২টি গ্রুপে। সব মিলিয়ে মোট ১০৪টা ম্যাচ রয়েছে। তাই কলেজ, স্কুল, পাড়ার ক্লাবে ফুটবল অনুশীলন বাড়ছে, আর বড় পর্দায় ম্যাচ দেখার আয়োজন, সামাজিক মাধ্যমে বিশ্লেষণ। সব মিলিয়ে ফুটবল এখন মুর্শিদাবাদের গর্ব।এছাড়াও, ফুটবল বিশ্বকাপকে ঘিরে দোকানগুলোতেও চাহিদা হুড়মুড় করে বাড়ছে। বিশেষ করে, আর্জেন্টিনা, পর্তুগাল, ব্রাজিল ও ফ্রান্স, এই দেশগুলোর জার্সি সবচেয়ে জনপ্রিয়।
কিন্তু দোকানদাররা জানাচ্ছেন, জার্সির বিক্রি এত বেড়েছে যে স্টক দিতে পারছেন না। আর্জেন্টিনা ও পর্তুগাল জার্সি ক্রয়ের আগ্রহ সবচেয়ে বেশি, যা দোকানগুলোকে চাপে ফেলেছে। বিক্রেতাদের কথায়, বিশ্বকাপ এলেই জেগে ওঠে বহরমপুরে বিভিন্ন মার্কেট। দোকান উপচে পড়ে ফুটবলপ্রেমীদের ভিড়ে। জার্সি, পতাকা, টুপি কেনার হিড়িক পড়ে যায়। এ বারও তার ব্যতিক্রম ঘটেনি। দেদার বিকোচ্ছে আর্জেন্তিনার নীল-সাদা জার্সি। পাল্লা দিচ্ছে অন্য দেশের জার্সিও। তবে মেসির দশ নম্বরেরই চাহিদা বেশি।
বহরমপুর শহরবাসী নিলু সরকার জানিয়েছেন, বাঙালির কাছে ফুটবল শুধু কোনও খেলা নয়, বড় আবেগ। বিশ্বকাপ এলেই এই আবেগ কয়েকগুণ বেড়ে যায়।
ফুটবল শুধু একটি খেলা নয়, এটি এক স্বপ্ন, একতা এবং আত্মবিশ্বাসের প্রতীক, যা মুর্শিদাবাদের মানুষকে ভবিষ্যতের পথে এগিয়ে নিচ্ছে, তাদের স্বপ্নকে বাস্তবায়নের জগতে পৌঁছে দিচ্ছে।
Kaushik Adhikary