গৌরী-আমিরের সম্পর্ক সামনে আসতেই চর্চা শুরু হয়৷ গৌরীর মা তামিল, বাবা আইরিশ৷ দাদু ছিলেন স্বাধীনতা সংগ্রামী৷ তাঁর শিক্ষাগত যোগ্যতার বিষয়ে বলতে গেলে, গৌরী ইউনিভার্সিটি অফ দ্য আর্টস লন্ডন থেকে ফ্যাশন, স্টাইলিং এবং ফটোগ্রাফিতে ডিগ্রি অর্জন করেছেন। তিনি একজন পেশাদার হেয়ারড্রেসারও। কর্মজীবনের কথা বলতে গেলে তিনি বর্তমানে গৌরী স্প্র্যাট এবং আমির খানের প্রযোজনা সংস্থা, আমির খান ফিল্মসের সঙ্গে কাজ করছেন।
