কী ভাবে করবেন নতুন করে আবেদন?
অনলাইন আবেদন প্রক্রিয়া:
স্টেপ ১: পশ্চিমবঙ্গ সমাজকল্যাণ রেজিস্ট্রেশন অফিসের অফিসিয়াল পোর্টালে যান ।
স্টেপ ২: আপনার জেলা নির্বাচন করুন, আপনার মোবাইল নম্বর লিখুন এবং ‘Request OTP’-তে ক্লিক করুন।
স্টেপ ৩: OTP দিন এবং ‘Verify & Continue’ বাটনে ক্লিক করুন।
স্টেপ ৪: প্রয়োজনীয় তথ্য, যেমন—প্রাথমিক তথ্য, রেশন কার্ডের বিবরণ, সম্পদ, আয়/পেশা, পরিচয়পত্র, সরকারি প্রকল্প এবং পারিবারিক পরিচয়পত্র পূরণ করুন।
স্টেপ ৫: প্রয়োজনীয় নথিগুলো আপলোড করুন।
স্টেপ ৬: সবকিছু আরও একবার মিলিয়ে দেখুন, কোনও ভুল থাকলে সংশোধন করে নিন।
স্টেপ ৭: ফর্মটি জমা দিন এবং আবেদন রেফারেন্স নম্বরটি লিখে রাখুন।
স্টেপ ৮: সংশ্লিষ্ট বিভাগ থেকে যাচাই ও অনুমোদনের জন্য অপেক্ষা করুন।
