Last Updated:
ভারতের সঙ্গে সম্পর্ককে ‘অত্যন্ত ভালো’ বলে উল্লেখ করে দ্বিপাক্ষিক সম্পর্ককে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে ইরান। আসন্ন BRICS সম্মেলনে চাবাহার বন্দর-সহ পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয়ে ভারতের সঙ্গে আরও আলোচনার আগ্রহ প্রকাশ করেছে তেহরান।
তেহরানঃ ভারতের সঙ্গে সম্পর্ককে ‘অত্যন্ত ভালো’ বলে উল্লেখ করল ইরান। দুই দেশের সম্পর্ককে ‘দীর্ঘদিনের ঐতিহাসিক ও সভ্যতাগত সম্পর্ক’ হিসেবে বর্ণনা করে তেহরান জানিয়েছে, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে তারা অত্যন্ত গুরুত্ব দেয়। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বৈঠকের এক সপ্তাহেরও বেশি সময় পর এই মন্তব্য করল তেহরান।
