Last Updated:
আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর ছাই আকাশে ৫০ হাজার ফুট উচ্চতা পর্যন্ত পৌঁছে যায়। এর প্রভাব এতটাই ব্যাপক হয় যে ১,৫৫৮টি ফ্লাইট বাতিল করতে হয় এবং প্রায় ১ লক্ষ ৭০ হাজার যাত্রী আটকে পড়েন।
জাকার্তা: ইন্দোনেশিয়ার একটি আগ্নেয়গিরিতে শুক্রবারের পর থেকে একাধিকবার অগ্ন্যুৎপাত হয়েছে। এর ফলে ছাই আকাশে ৫০,০০০ ফুট পর্যন্ত উঠে যায় এবং জাকার্তার দুটি প্রধান বিমানবন্দর-সহ গোটা দেশের আটটি বিমানবন্দর বন্ধ করে দিতে হয়। সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত এই বিমানবন্দর বন্ধ থাকার প্রভাব পড়েছে প্রায় ১ লক্ষ ৭০ হাজার যাত্রীর উপর এবং বাতিল হয়েছে ১,৫৫০টিরও বেশি বিমান।
