নয়াদিল্লি: বোলিং তো অসাধারণ হয়েইছিল, তাতেই জয়ের আশা অনেকটা বেড়ে গিয়েছিল। এরপরে ব্যাটে নেমে ঝড় তোলেন ফিন অ্যালেন (Finn Allen), আর তাতেই উড়ে গেল দিল্লি ক্যাপিটালস। নাগাড়ে চতুর্থ ম্যাচে জয় পেল কলকাতা নাইট রাইডার্স (DC vs KKR)। চতুর্থ কেকেআর ব্যাটার ও দ্বিতীয় কিউয়ি ক্রিকেটার হিসাবে নাইট জার্সিতে সেঞ্চুরি হাঁকালেন অ্যালেন। ৩৪ বল ও আট উইকেট বাকি থাকতেই ম্যাচ জিতে গেল কেকেআর।