অন্নপূর্ণা যোজনার যোগ্যতা:
১) আবেদনকারীকে অবশ্যই একজন মহিলা হতে হবে।
২) আবেদনকারীর বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।
৩) আবেদনকারী অবশ্যই কেন্দ্র বা এই রাজ্য সরকারের অধীনে নিয়মিত বেতন/পেনশন-সহ কোনও স্থায়ী সরকারি চাকরিতে অথবা কোনও সংবিধিবদ্ধ সংস্থা, সরকারি উদ্যোগ, পঞ্চায়েত, পৌরসভা, স্থানীয় সংস্থায়, অথবা এই রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক বা অশিক্ষক পদে কর্মরত থাকতে পারবেন না।
৪) আবেদনকারীকে অবশ্যই আয়কর আওতার বাইরে থাকতে হবে।
