Last Updated:
মুখ্যমন্ত্রীর আজ দিনভর রয়েছে একাধিক কর্মসূচি ৷ এর পাশাপাশি ধর্মতলায় ছাত্রমিছিলে গোলমাল পাকানোয় যাঁরা চিহ্নিত, তাঁরা বিদেশি শক্তির মদতপুষ্ট হতে পারেন! রবিবার এমনটাই জানিয়েছেন শুভেন্দু অধিকারী। বিষয়টি তদন্তকারীরা খতিয়ে দেখছেন বলেও জানিয়েছেন তিনি।
ভেঙ্কটেশ্বর লাহিড়ি, কলকাতা: শুক্রবারের ঘটনার প্রতিবাদ জানিয়ে কলকাতার রাজপথে নামছে বিজেপি। ‘ককরোচ’ আন্দোলনের সমর্থনে গত শুক্রবার কলকাতায় মিছিল করেছিল বামপন্থী ছাত্র সংগঠনগুলি। সেই মিছিল থেকে দেশবিরোধী স্লোগান তোলা হয় এবং অরাজকতা তৈরির চেষ্টা হয় বলে বিজেপির অভিযোগ। তার প্রতিবাদেই আজ, সোমবার বেলা ৩টেয় শিয়ালদহে জমায়েতের ডাক দিয়েছে উত্তর কলকাতা জেলা বিজেপি। শিয়ালদহ থেকে মিছিল যাবে ধর্মতলা পর্যন্ত। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও দিনভর একাধিক কর্মসূচি রয়েছে ৷
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আজকের গুরুত্বপূর্ণ সূচি:
সকাল ১১ টায় – চিনার পার্কের বাড়ি থেকে বের হবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
সকাল ১১-১৫ – কলকাতা বিমানবন্দর থেকে রওনা হবেন বাগডোগরা।
বেলা ১২-১৫- বাগডোগরা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে জলপাইগুড়ি রওনা হবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বেলা ১২-৩০- বাগডোগরা থেকে হেলিকপ্টারে জলপাইগুড়ি স্পোর্টস কমপ্লেক্স আসবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে ১) DM অফিসে এসে সিকিমে ধ্বসে মৃতদের ক্ষতিপূরণ দেওয়ার কথা রয়েছে তাঁর। ২) এরপর হেলিকপ্টারে জল্পেশ মন্দির যাবেন তিনি। সেখানে হেলিকপ্টারে পুষ্প বৃষ্টি করে পুজো হবে।
বেলা ২ টো – ফের হেলিকপ্টার করে উত্তরকন্যার উদ্দেশ্যে রওনা হবেন শুভেন্দু অধিকারী। উত্তরকন্যায় অর্থমন্ত্রীর উপস্থিতিতে পর্যালোচনা বৈঠক সারবেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
বেলা ৩-৩০ মিনিটে শিলিগুড়ির বর্ধমান রোডে উড়ালপুলের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বিকেল- ৪টে নাগাদ শিলিগুড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এরপর সন্ধ্যা ৬টা নাগাদ নবান্নে এসে পৌঁছবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে আধিকারিকদের সঙ্গে বৈঠক রয়েছে তাঁর।
Kolkata,West Bengal
