আজ থেকে কলকাতা মেট্রোর ব্লু ও গ্রিন লাইনে ভোর ৬টা থেকে গড়াল পাতাল রেলের চাকা। এই দুই লাইনে শেষ মেট্রো মিলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত। সোম থেকে শনিবার পর্যন্ত পাওয়া যাবে এই বাড়তি সময়ের পরিষেবা। রাত সাড়ে ১০টায় শেষ ট্রেন ছাড়লেও রাত ৯টা ২৫ মিনিটে বন্ধ হয়ে যাবে টিকিট কাউন্টার। ওই সময়ের পরে স্টেশনে আসা যাত্রীদের স্মার্ট কার্ড ব্যবহার বা অ্যাপের মাধ্যমে টিকিট কাটতে হবে। রবিবার মেট্রো চলবে সকাল ৯ থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত। বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যাও, সোম থেকে শনি পর্যন্ত ২ লাইনে চলবে ২০টি অতিরিক্ত ট্রেন। ২ লাইনে রবিবার অতিরিক্ত ৯টি ট্রেন চলবে।
(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)