পরিচালক উজ্জ্বল চট্টোপাধ্যায়ের তৈরি ‘হীরক রানির দেশে’-এ এই অভিনেত্রী থাকবেন হীরক রানির ভূমিকায়। ২১ জুন থেকে শুরু হবে এই ছবির শুটিং। হিন্দিতে এই ছবির নাম ‘ওয়েটিং ফর ইউ’। বাংলা ও হিন্দি ভাষায় তৈরি হবে ছবিটি। এই ছবিতে রানির ভূমিকায় দেখা যাবে জয়া প্রদাকে। জয়া নিজেই জানান যে তিনি বহু আগে এসেছিলেন রায় বাড়িতে, দেখা করেছিলেন সত্যজিতের সঙ্গে৷ পুরনো কথা বলতে গিয়েই তিনি জানান যে সত্যজিৎ রায়ের তাঁকে জানিয়েছিলেন যে তাঁর চোখে জয়া ছিলেন ভারতীয় সিনেমায় সব থেকে সুন্দরী নায়িকা৷ (reporter -Manas Basak)