Last Updated:
২১ জুলাই ক্যাথিড্রাল রোডের সভায় হাইকোর্টের নির্দেশ অবমাননার অভিযোগ উঠেছে। দু’পাশেই জমায়েতের জেরে বন্ধ হয়ে যায় যান চলাচল। এই নিয়ে হেস্টিংস থানায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল কলকাতা পুলিশ।
কলকাতা: ২১ জুলাই ক্যাথিড্রাল রোডের সভা চলাকালীন রাস্তার দু’পাশেই জমায়েতের জেরে বন্ধ হয়ে যায় যান চলাচল। হাইকোর্টের নির্দেশের অবমাননা অভিযোগ উঠেছে। এই বিষয়ে হেস্টিংস থানায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল কলকাতা পুলিশ।
পু্লিশ সূত্রে দাবি, হাইকোর্টের নির্দেশ ছিল ক্যাথিড্রাল রোডের এক দিকে সভা করা যাবে। অন্য দিকে যান চলাচলের জন্য খোলা রাখতে হবে। কিন্তু দেখা যায় ২১ জুলাই শহিদ দিবসের সভা শুরু হওয়ার পর দুপাশের রাস্তায় জমায়েত হয়েছে। যার জেরে পশ্চিম অংশের রাস্তায় যান চলাচল বন্ধ করে দিতে হয়। ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে থেকে গাড়ি ঘুরিয়ে দিতে বাধ্য হয় পুলিশ। হেস্টিংস থানার এক সাব ইনস্পেক্টর করা অভিযোগের ভিত্তিতে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে।
এই সভার কালীঘাট তৃণমূলের আহ্বায়ক এ আয়োজকদের বিরুদ্ধে রাস্তা আটকে রাখা, জেনে বুঝে সরকারি নির্দেশ অমান্য করার ধারায় মামলা দায়ের করা হয়েছে।
একুশে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা যায় প্রতীক হারানোর চিন্তা, ‘‘এখন কৌশল এবং দৃঢ় সংকল্পের সময়। আপনারা যদি ভাবেন, সরকারে আছেন বলে আমার দলের প্রতীক কেড়ে নেবেন, সেটা আমি কখনও মেনে নেব না। শেষ পর্যন্ত লড়াই করব। এই দল এবং এই প্রতীক তৈরি হয়েছে অসংখ্য কর্মীর রক্ত এবং অপরিসীম আত্মত্যাগের মাধ্যমে। দলের প্রতিষ্ঠাতা-সভাপতি হিসেবে আমি বলছি, আইনত কেউ আমাদের প্রতীক কেড়ে নিতে পারবে না। কেউ যদি চেষ্টা করে, তাহলে আমি সব কিছু ফিরিয়ে আনার জন্য লড়াই করব। সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব৷ মানুষ তাঁদের হৃদয় দিয়ে যা তৈরি করেছেন, সেটাই দলের প্রতীক, দলের সবচেয়ে বড় সম্পদ এবং তার চিরস্থায়ী উত্তরাধিকার।’’
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
Jul 22, 2026 11:18 PM IST
