Last Updated:
উত্তর কলকাতার অন্যতম প্রাচীন এবং গুরুত্বপূর্ণ জনপদ শ্যামপুকুর। উত্তর কলকাতার ঐতিহ্য ও রাজনীতির লড়াই হয় এখানে। সেই এলাকায় এবার গেরুয়া ঝড় ৷ বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তীর কাছে ১৪,৬৩৩ ভোটে হার ডা. শশী পাঁজার ৷
সুদীপ্ত সেন, কলকাতা: প্রাক্তন মন্ত্রী শশী পাঁজা তথা শ্যামপুকুরের তৃণমূলের পরাজিত প্রার্থী শশী পাঁজা এক্স হ্যান্ডলে (ট্যুইটারে) পোস্ট করেছেন, দলত্যাগী সুবিধাভোগী বিজেপি কর্মীরা হামলা চালিয়েছে। জোরপূর্বক পার্টি অফিস ও ক্লাব দখল করেছে তারা ৷ গতকাল, সোমবার শশী পাঁজা ছায়াসঙ্গী শুভমের বাড়িতেও হামলা চালানো হয় বলে অভিযোগ ৷
উত্তর কলকাতার অন্যতম প্রাচীন এবং গুরুত্বপূর্ণ জনপদ শ্যামপুকুর। উত্তর কলকাতার ঐতিহ্য ও রাজনীতির লড়াই হয় এখানে। শ্যামপুকুর উত্তর কলকাতার কেন্দ্রে অবস্থিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল। এই বিধানসভা কেন্দ্রটি কলকাতা পুরসভার মোট ১১টি ওয়ার্ড নিয়ে তৈরি: ৭ থেকে ১০, ১৭ থেকে ২১, ২৪ এবং ২৬ নম্বর ওয়ার্ড। শহরের প্রাচীনতম এলাকাগুলির একটি শ্যামপুকুর আজও তার ঔপনিবেশিক ঐতিহ্য বহন করে চলেছে। শ্যামপুকুরের ইতিহাস কলকাতার ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। জায়গাটি তার রাজকীয় অট্টালিকা এবং সাংস্কৃতিক প্রাণচঞ্চলতার জন্য পরিচিত। এই কেন্দ্রের অন্তর্গত জায়গাগুলি পুরনো কলকাতার চিহ্ন বহন করে। আহিরীটোলা, বাগবাজার, কুমারটুলি এবং শ্যামবাজারের মতো আইকনিক এলাকাগুলির স্বতন্ত্র পরিচয় রয়েছে। সেই এলাকায় এবার গেরুয়া ঝড় ৷ বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তীর কাছে ১৪,৬৩৩ ভোটে হার ডা. শশী পাঁজার ৷
Post poll violence and vandalism unleashed by recently converted opportunist bjp workers in Shyampukur constituency. Many more incidents of TMC party offices and social welfare clubs getting forcefully occupied by bjp. Immediate face of “Poribortan” pic.twitter.com/oh3Zp0CXl0
— Dr. Shashi Panja (@DrShashiPanja) May 5, 2026
এবার ৭৪ জন বিধায়ককে টিকিট দেয়নি তৃণমূল। দাঁড় করানো হয় নতুন প্রার্থী। যাঁদের মধ্যে বেশিরভাগই হারলেন। জিতল বিজেপি। ভোট ঘোষণার পরেই প্রার্থী তালিকা ঘোষণা করে তৃণমূল। সেই তালিকা থেকে বাদ দেওয়া হয় ৭৪ বিধায়ককে। নামায় নতুন প্রার্থী। কিন্তু তাতে কাজের কাজ হল না। অধিকাংশ আসনেই ধাক্কা খেল তৃণমূল। নাম বাদ পড়া বিধায়কদের মধ্যে অন্যতম হুগলির চুঁচুড়ার অসিত মজুমদার। চুঁচুড়ায় এবার দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করে তৃণমূল। যিনি হারলেন বড় ব্যবধানে। জিতলেন বিজেপির সুবীর নাগ। বাঁকুড়ার রানিবাঁধে টিকিট পাননি বিধায়ক জ্যোৎস্না মান্ডি। তনুশ্রী হাঁসদাকে প্রার্থী করে তৃণমূল। তিনিও বড় ব্যবধানে হারলেন বিজেপির ক্ষুদিরাম টুডুর কাছে। মালদহের মানিকচকের বিধায়ক ছিলেন সাবিত্রী মিত্র। তাঁকে এবার টিকিট দেয়নি তৃণমূল। সেই আসনেও ফুটল পদ্ম। টিকিট পাননি পূর্ব মেদিনীপুরের তমলুকের সৌমেন মহাপাত্রও। সেখানেও ধরাশায়ী তৃণমূল। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী উত্তরের তিন বারের বিধায়ক তপন চট্টোপাধ্যায়। তাঁকেও এবার টিকিট দেয়নি তৃণমূল। প্রার্থী করা হয় বাম আমলের মন্ত্রী ক্ষিতি গোস্বামীর মেয়ে বসুন্ধরা গোস্বামীকে। এই আসনেও হারতে হল তৃণমূলকে। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পূর্ব- এখানে মন্ত্রী বিপ্লব রায়চৌধুরীকে টিকিট দেয়নি তৃণমূল। তাঁর বদলে অসীম কুমার মাজিকে টিকিট দেয়। সেখানেও আশাভঙ্গ। বড় মার্জিনে হার তৃণমূলের। উত্তর ২৪ পরগনার নোয়াপাড়ায় মঞ্জু বসুকে টিকিট দেয়নি তৃণমূল। এই কেন্দ্রে বিজেপির অর্জুন সিংয়ের কাছে হারতে হল তৃণাঙ্কুরকে। পানিহাটিতেও বিজেপির রত্না দেবনাথ হারিয়ে দিলেন নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষকে।
Kolkata,West Bengal
