দক্ষিণবঙ্গের আবহাওয়া:
আজ, মঙ্গলবার ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে সব জেলাতে। বিকেল বা সন্ধ্যার পর ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে কিছু জেলাতে। উত্তর ২৪ পরগনা, নদীয়া, পূর্ব বর্ধমান, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলাগুলিতে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতা-সহ বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা বিক্ষিপ্তভাবে থাকছে বেশ কিছু এলাকায়।
শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়ের গতিবেগ ৪০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত হতে পারে। সম্ভাবনা বেশি থাকবে নদীয়া, পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। শনি ও রবিবারে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া:
আজ, মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় কালবৈশাখীর পরিস্থিতি ররয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে। সব জেলাতেই বজ্র বিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
আগামিকাল, বুধবার উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে। বৃহস্পতি এবং শুক্রবারে ঝড়বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতে। বৃহস্পতিবারে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে। শনি ও রবিবারে ঝড়বৃষ্টির সম্ভাবনা কমবে।
কলকাতার পূর্বাভাস:
সকালে মনোরম পরিবেশ। মূলত পরিষ্কার আকাশ, কখনও আংশিক মেঘলা আকাশ। রোদের তেজ তীব্র হবে। বিকেল বা সন্ধ্যার দিকে আজ, মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুরের পর থেকে রাতের মধ্যে দুর্যোগের সম্ভাবনা বেশি।
কলকাতায় তাপমাত্রা:
আজ, মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২২.০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৪.১ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৪ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৫৯ থেকে ৯৪ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।