Last Updated:
বিজেপি প্রথমবার বাংলায় একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার গড়ায় শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী শপথ নিলেন, জিৎ নিজেকে অরাজনৈতিক বলেও শপথে গিয়ে বিতর্কে, দেব বিজেপিকে অভিনন্দন জানালেন
কলকাতা: বাংলায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রথমবার সরকার গড়েছে বিজেপি। আর তার আগে সমাজের বিভিন্ন ক্ষেত্রে তৈরি হচ্ছে নতুন সমীকরণ। সমাজমাধ্যমে জিৎ স্বাগত জানিয়েছেন বিজেপি সরকারকে। রবীন্দ্রজয়ন্তীর দিন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। অভিনেতার সেখানে উপস্থিতি নিয়েও জলঘোলা হয়েছিল। অবশেষে নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন জিৎ।
রাজনৈতিক ময়দানে নিজের অবস্থান স্পষ্ট করলেন জিৎ। নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। অভিনেতা উপস্থিত ছিলেন ব্রিগেডের অনুষ্ঠানে। সেই থেকে জল্পনা তুঙ্গে। অরাজনৈতিক জিৎ রাজনৈতিক ময়দানে। জিতের কথায়,জয়ী দল এবং নতুন মুখ্যমন্ত্রী তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন। তাঁকে সম্মান জানিয়ে সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। জিৎ মনে করিয়ে দিয়েছেন, ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হিসাবে শপথগ্রহণ অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন তিনি।কারণ, আজও তিনি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন।
জিৎ ছাড়াও উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, পন্ডিত অজয় চক্রবর্তী, মমতাশঙ্কর, পায়েল সরকার প্রমুখ। এসেছিলেন ছোটপর্দার অভিনেতা কৌশিক রায়, ঋষি চক্রবর্তী, অনুষ্কা চক্রবর্তী-সহ অনেকেই।
দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস-এর ঘনিষ্ঠ মুখ হিসেবে পরিচিত দেব-এর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। বিধানসভা ফল ঘোষণার পর দেবের বার্তায় মিলল রাজনৈতিক সৌজন্যের পাশাপাশি শিল্পীসত্তা ও ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ। বিজেপিকে শুভেচ্ছা জানিয়ে দেব লিখেছেন, ‘বঙ্গের নতুন সরকার গঠনের জন্য প্রাপ্ত জনসমর্থনের জন্য বিজেপিকে জানাই আন্তরিক অভিনন্দন। আশা করি, এই সরকার আমাদের রাজ্যের উন্নয়ন, শান্তি ও সামগ্রিক অগ্রগতির লক্ষ্যে কাজ করবে এবং সর্বস্তরের মানুষের কণ্ঠস্বরকে যথাযথ গুরুত্ব দেবে।’
Kolkata,West Bengal
