নব মুখ্যমন্ত্রীর বাসস্থান হতে চলেছে ‘সৌজন্য।’ আলিপুরে এই ‘সৌজন্য’ ভবনটি বানিয়েছিল পূর্বতন সরকার। মূলত মুখ্যমন্ত্রী বা যে কোন ভিভিআইপি ক্যাটাগরির ব্যক্তিত্বদের থাকার জন্য এই “সৌজন্য ” ভবনটি রাখা হত। এবার কলকাতার এই সৌজন্যই মুখ্যমন্ত্রীর স্থায়ী বাসভবন হতে চলেছে বলেই সূত্রের খবর।