নয়াদিল্লি: নিটে প্রশ্নফাঁসের অভিযোগ ঘিরে উত্তপ্ত দিল্লি। এবার ককরোচ প্রতিবাদীদের খাবার দিতে দীর্ঘ ১৫০০ কিমি পাড়ি দিলেন ফুড ডেলিভারি সংস্থার জোম্য়াটো বয়। মূলত এক ব্যাক্তি, দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীদের খাবার পৌঁছে দেওয়ার জন্য জোম্য়াটোতে অর্ডার দেন। সঙ্গে ছোট্টো একটা বার্তা। ‘অনুরোধ জানাচ্ছি, যন্তর মন্তরে যাকেই ক্ষুধার্থ দেখবেন, তাঁর হাতে এই খাবারটা পৌঁছে দেবেন।’ এরপরেই আর দুবার ভাবেননি ওই খাবার সরবারহকারী সংস্থার কর্মী। দীর্ঘ ১৫০০ কিমি পাড়ি দিয়ে ঝড়-বৃষ্টির মধ্যেই ককরোজ প্রতিবাদীদের হাতে পৌঁছে দিলেন সেই খাবার।