Last Updated:
Mahua Moitra: এদিন কালীঘাট তৃণমূলের একুশে জুলাইয়ের সভা নিযে সন্তুষ্ট থাকতে দেখা যায় আদি তৃণমূলের দুই সাংসদকেই৷ ভিডিও থেকেই জেলার কর্মীদের দেন বার্তা
কলকাতা: ‘আজ ২১ জুলাই৷ এখন বিকেল ৫টা’৷ একুশে জুলাইয়ের মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা শেষ করেই দিল্লিগামী বিমানে উঠলেন দুই তৃণমূল সাংসদ, সৌগত রায় এবং মহুয়া মৈত্র৷ শুধু উঠলেনুই না, বিমানের ভিতর থেকেই পোস্ট করলেন ভিডিও৷ ভিডিয়োয় মহুয়া বললেন, ‘‘আমি আর সৌগত দা, ২১ জুলাই মঞ্চ থেকে দিল্লি ফিরছি৷ পার্লামেন্ট করার জন্য৷ আমরা সারারাত ঘুমোয়নি৷ চেহারা দেখেই বুঝতে পারছেন, আমরা কতটা চার্জড আপ৷’’
এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ২১ জুলাইয়ের পাশাপাশি, শহিদ দিবস পালন করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির থেকে শুরু করে তৃণমূল ত্যাগী কাকলি-সুদীপদের মতো এনসিপিআই সাংসদেরা৷ শহিদ মিনারে একুশে জুলাই পালন করে প্রদেশ কংংগ্রেসও৷
এদিনের ভিডিও বার্তায় মহুয়া বলেন, ‘‘আজকে বাংলার মানুষ, তৃণমূল কর্মী এবং জেলা থেকে সবাই, সারারাত জেগে অনেকে অনেক কষ্ট করে, অনেক মার খেয়ে বিপদের সম্মুখীন হয়ে এসেছিল৷’’ তৃণমূল সাংসদের কথায়, এতদিন যাঁরা প্রশ্ন করছিল, কোন তৃণমূল আসল, কোনটা নকল, তাঁরা বুঝে গেল৷
মহুয়া বলেন, ‘‘আর জেলায় আমি সকলকে যে কর্মীরা অপেক্ষা করছিলেন, কোন দিকে যাব, বুঝতে পারছিলেন না, আজকে কিন্তু পথটা একদম পরিষ্কার হয়ে গেল৷’’ তাঁর কটাক্ষ, ‘‘যাঁরা নকল, বি টিম, তাঁদের অবস্থাটা দেখলেন৷ তাই আজকে থেকেই ঘুরে দাঁড়ানো৷ আর কোনও ভয় নেই৷ আজ থেকেই আমরা পথে নামব৷’’
মহুয়া তখন বলেন, ‘‘কী বলেন সৌগত দা?’’ সৌগত রায় সহাস্য উত্তর, ‘‘একদম, তোমার নেতৃত্ব থাকলে, নদিয়া তো এগিয়ে যাবেই, সারা বাংলাও এগোবে৷’’
