কলকাতা: ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার কাণ্ডে ইতিমধ্যেই ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ১৪ জনের বিরুদ্ধে ২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন, NEET কাণ্ডে বিল পেশের আগে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর, “হাই পাওয়ার্ড কমিটির টাস্কফোর্স গঠন করা হচ্ছে..”
ধর্মতলাকাণ্ডে ধৃতদের কয়েকজনের তৃণমূল-যোগ? অভিযুক্তদের অন্যতম মহম্মদ আফরোজের ছবি পাওয়া গেল মেটিয়াবুরুজের তৃণমূল বিধায়ক খালেক মোল্লার সঙ্গে। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, গ্রেফতার হওয়া ১৪ জনের একজনও নন ছাত্র। নিটে (NEET) প্রশ্নফাঁসকাণ্ডের প্রতিবাদ।আর সেই ছাত্র বিক্ষোভ ঘিরে একাংশের তাণ্ডব।ধর্মতলার ঘটনায় যাঁদের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে। পুলিশ সূত্রে দাবি, তাঁরা কেউই ছাত্র নয়। তবে ছাত্র না হলেও, এই ঘটনায় এখনও পর্যন্ত যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে, তাঁদের অনেকের সঙ্গে রাজনৈতিক যোগ পাওয়া গেছে। যাঁদের মধ্যে একজন হলেন মেটিয়াবুরুজের বাসিন্দা মহম্মদ আফরোজ।এই আফরোজের বিরুদ্ধেই উঠেছে তৃণমূল-যোগের অভিযোগ।
গ্রেফতারির পর সামনে আসছে তাঁর একের পর এক ছবি আর রিলস্ ভিডিও। যার একটিতে দেখা যাচ্ছে মেটিয়াবুরুজের তৃণমূল বিধায়ক আব্দুল খালেক মোল্লার নির্বাচনী প্রচারের গাড়িতে উত্তরীয় পরে দাঁড়িয়ে আফরোজ।মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন,তৃণমূল কংগ্রেস তো জামাতিদের পার্টি, সবাই জানে। তাতে জামাতিদের সঙ্গে যোগ থাকবে, এটা স্বাভাবিক।’যদিও ধৃত আফরোজকে তিনি চেনেন না বলে দাবি করেছেন মেটিয়াবুরুজের বিধায়ক। মেটিয়াবুরুজ বিধায়ক আব্দুল খালেক মোল্লা বলেন, ইলেকশনের সময় অনেকেই হয়তো থাকতে পারে, তার জন্য তো কোনও ব্যাপার নয়। আমার মিটিং থাকলে যে কোনও লোক পাশে থাকতে পারে, আমি তো কাউকে সরিয়ে দিতে পারব না। আমি ওকে (আফরোজ) চিনি না। ওতো (আফরোজ) তৃণমূলের কোনও অ্যাক্টিভ ওয়ার্কার তো নয় এমনি হয়তো সাপোর্টার হতে পারে।
শনিবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর মুখে শোনা যায় এই আফরোজের নাম। বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ৪ জন কুখ্যাত লোকের নাম আমি এখানে বলছি। যাদেরকে আমরা ছাড়ব না। রাজাবাগানের আফরোজ, খিদিরপুরের নাহিদ, একবালপুরের তানভির আর নিজাম, ওয়াটগঞ্জের রাহুল জামাল। বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ বলেন, ভাল তৃণমূলের ভাল ছেলে, ভাল নেতার সঙ্গে দেখা যাচ্ছে, আমাদের ঘাড়ে চাপাচ্ছেন কেন? তাঁরা তো বালিশপন্থী। ওটা তো বালিশদের লোকজন। বালিশদের লোকজন যদি গিয়ে সাংবাদিকদের পিটিয়ে থাকে অত্যন্ত অন্যায় কাজ আমরা পরিষ্কারভাবে বলছি। কিন্তু দয়া করে ওটা, আমাদের ঘাড়ে চাপাবেন না।