Last Updated:
পঞ্চায়েত সংশোধনী বিল। এই বিলে আর্থিক ক্ষমতা চলে গিয়েছে পঞ্চায়েত প্রধানের থেকে। সেই সঙ্গে পঞ্চায়েত প্রধানকে উপস্থিতও থাকতে হবে গ্রামসভায়। এই নিয়ে এবার মুখ খুললেন মন্ত্রী দিলীপ ঘোষ।
রাজ্যে পাস হয়েছে পঞ্চায়েত সংশোধনী বিল। এই বিলে আর্থিক ক্ষমতা চলে গিয়েছে পঞ্চায়েত প্রধানের থেকে। সেই সঙ্গে পঞ্চায়েত প্রধানকে উপস্থিতও থাকতে হবে গ্রামসভায়। এই নিয়ে এবার মুখ খুললেন মন্ত্রী দিলীপ ঘোষ।
পঞ্চায়েত মন্ত্রী বলেন, “আপনাদের কষ্ট আমরা বুঝতে পারছি। আপনাদের সব টাকা দিয়ে পঞ্চায়েতের টিকিট কিনেছিলেন আর ভেবেছিলেন যে পাঁচ বছর ধরে টাকা তুলবো। সেখানে দুই বছর বাদ চলে যাচ্ছে দেখে আপনারা বিরোধীতা করছেন”।
সেই সঙ্গে পঞ্চায়েতে দুর্নীতি নিয়ে পঞ্চায়েত মন্ত্রী বলেন, “এখানে যেসব বিধায়করা বসে আছেন, তাদের থেকে যে কোনও প্রধানের বাড়ি বড়। আপনাদের হয়তো একতলা বা দুই তলা বাড়ি আছে, আর প্রধানদের দেখুন সব তিন তলা বাড়ি”।
সেই সঙ্গে পঞ্চায়েত প্রধানদের আর্থিক ক্ষমতা ছিনিয়ে নেওয়া নিয়ে দিলীপ ঘোষ বলেন, ঠপ্রধানদের সই করার (আর্থিক ফাইলে) অধিকার কেন ছিনিয়ে নিচ্ছি? আসলে কোনও কন্ট্রাক্টর ফাইল জমা দিলে পাঁচ বার করে ঘোরানো হত, একবার আসলে পরের বার কাটমানি বেড়ে যেত। এই কাটমানি খাওয়ার অধিকার ছিনিয়ে নিচ্ছি। কন্ট্রাক্টরদের বিল মাসের পর মাস আটকে রাখা হত শুধু কাটমানির বখরা কি হবে সেটা ঠিক করার জন্য”।
সেই সঙ্গে একশো দিনের কাজ আগে বন্ধ থাকা নিয়ে তিনি বলেন, “একশো দিনের কাজে টাকা দেওয়া বন্ধ ছিল। আমি মানছি সেই সময় মানুষের সমস্যা হয়েছে। কিন্তু কেন হয়েছে ? চুরি করার জন্য হয়েছে। আপনারা সেই চুরির হিসাব দিতে পারেননি”।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
