সোমনাথ মিত্র, হুগলি: ২০২১ সালে ভোট পরবর্তী হিংসার ঘটনায় গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য, বুথ সভাপতি সহ তিনজন। গতকাল রাতে ধনিয়াখালী থানার পুলিশ এই তিনজনকে গ্রেফতার করে। আজ তাঁদের চুঁচূড়া আদালতে পাঠানো হয়।
ধৃতদের মধ্যে সুশান্ত রায় বেলমুড়ি গ্ৰাম পঞ্চায়েতের ২৩১ নং বুথের তৃণমূল সদস্য , সাহেব সরকার ২৩০নং বুথের যুব তৃণমূল সভাপতি, অন্যজন অভিমন্যু রায় এলাকার সক্রিয় তৃণমূল নেতা। এদের বাড়ি ধনিয়াখালি থানার বেলমুড়ি গ্রাম পঞ্চায়েতের আকিল পুর এলাকায়। হুগলি জেলা গ্ৰামীণ পুলিশের DSP প্রিয়ব্রত বক্সি জানান, ২০২১ সালের ৩ রা মে এক আদিবাসী বিজেপি সমর্থকের বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের মারধর, ভাঙচুর সহ পরিবারের এক কন্যার শ্লীলতাহানি করেন অভিযুক্তরা । অভিযোগ পাওয়ার পরই পুলিশ তদন্তে নামে এবং ঘটনায় তিনজন তৃণমূল কর্মীকে গ্রেফতার করে। এই ঘটনায় আরও চারজন অভিযুক্ত আছে, তাদের খোঁজে তল্লাশি চলছে। একাধিক ধারায় মামলা রজু করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। ভোট পরবর্তী সময়ে বিজেপি কর্মীদের উপর হামলার ঘটনায় তৃণমূল কর্মীদের গ্ৰেফতারের দাবিতে ধনিয়া খালি থানার সামনে বিক্ষোভে বিজেপির।