Last Updated:
মধ্যপ্রদেশ থেকে ঝাড়খন্ড পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা এবং বিহারের উপর রয়েছে ঘূর্ণাবর্ত।
রাজ্যের ছয় জেলায় ঝড়-বৃষ্টির পরিস্থিতি। আগামী দুই থেকে তিন ঘণ্টায় বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সতর্কতা।দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় ঝড় ও বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুৎসহ মাঝারি বৃষ্টির সঙ্গে ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে।

শপথের দিন বৃষ্টির সম্ভাবনা কলকাতায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। সকাল থেকেই মেঘলা আকাশ কখনো আংশিক মেঘলা আকাশ। দুপুর থেকে রাতের মধ্যে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।

দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো বাতাস বইবে; থাকবে বজ্রপাতের সম্ভাবনা। শনিবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি। কালবৈশাখীর সম্ভাবনা পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া ও বাঁকুড়া জেলাতে।

উত্তরবঙ্গেও শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বৃহস্পতি ও শুক্রবার মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি সঙ্গে বিক্ষিপ্তভাবে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় ও বাতাস বইবে।

আগামী সপ্তাহের শুরু থেকে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। সোমবার থেকে বুধবারের মধ্যে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রাজ্যে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া তৈরি হতে পারে।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
