Last Updated:
Chandranath Rath : বারাসত মেডিকেল কলেজে ময়নাতদন্তের পরেই চণ্ডীপুরের উদ্দেশে দেহ নিয়ে রওনা দিয়েছিলেন চন্দ্রনাথের পরিবারের লোকজন। বৃহস্পতিবার বিকেলে তাঁর বাড়ির সামনে দেহ ঘিরে জনসমাগম হয়।
কলকাতা: বুধবার মধ্যমগ্রামে গুলি করে খুন করা হয় শুভেন্দুর অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রুথকে। বৃহস্পতিবার চন্দ্রনাথের দেহের ময়নাতদন্ত করা হয়েছে। তার প্রাথমিক রিপোর্টে প্রকাশিত হয়েছে পর পর গুলির জন্য হৃৎপিণ্ড ফুটো হয়ে যায়, যার জেরে সেই সঙ্গে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়। সব শেষে মাল্টি অর্গান ফেলিওর হয়ে মৃত্যু হয় চন্দ্রনাথ রুথের।
ময়নাতদন্তের পর শববাহী গাড়ি চেপে মৃতদেহ আনা হচ্ছে। এসে পৌঁছবে চন্দ্রনাথের নিজের গ্রাম চন্ডীপুরের কুলুপ গ্রামে। যেখানে তাঁর বাড়ির সামনে দক্ষিণ দিকে মন্দিরের মাঠে ছোট একটা মঞ্চে রাখা হবে মরদেহ। ইতিমধ্যেই কাতারে কাতারে মানুষ জড়ো হয়েছেন চন্দ্রনাথকে শেষ দেখা দেখতে।
বারাসত মেডিকেল কলেজে ময়নাতদন্তের পরেই চণ্ডীপুরের উদ্দেশে দেহ নিয়ে রওনা দিয়েছিলেন চন্দ্রনাথের পরিবারের লোকজন। বৃহস্পতিবার বিকেলে তাঁর বাড়ির সামনে দেহ ঘিরে জনসমাগম হয়। জাতীয় পতাকায় দেহ মুড়ে চন্দ্রনাথকে শেষ শ্রদ্ধা জানান তাঁর পরিচিতরা। স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকরাও ছিলেন।
এদিন চন্দ্রনাথের দেহ বাড়িতে পৌঁছনোর পর ‘ভারত মাতা কি জয়’ স্লোগান ওঠে। বিজেপির জেলা নেতৃত্ব এদিন এসেছিলেন। চন্দ্রনাথের দেহ বাড়ি থেকে ১০০ মিটার দূরে রাখা ছিল। ছেলের দেহ এর পর মায়ের কাছেও নিয়ে যাওয়া হয়। চন্দ্রনাথের শেষকৃত্য সম্পন্ন হবে আজ রাতেই। বিজেপি সমর্থকরা এদিনও দোষীদের কঠোরতম শাস্তির দাবি আরও জোরালো হয়েছে।
চন্দ্রনাথকে খুনে ব্যবহৃত একটি চারচাকার গাড়ি বাজেয়াপ্ত করেছিল পুলিশ। বৃহস্পতিবার পাওয়া গিয়েছে দুষ্কৃতীদের বাইকও। তবে দু’টিতেই নম্বরপ্লেট ছিল ভুয়ো বলে জানা গিয়েছে। ইতিমধ্যে এই ঘটনার তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
Kolkata,West Bengal
