Last Updated:
এই ঘটনার পিছনে গভীর ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে বিজেপি। কারণ, ওই বহুতলে যেখানে আগুন লাগে, সেখানে ফলতার তৃণমূল নেতা, বর্তমানে পুলিশি হেফাজতে থাকা ‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গির খানের অফিস রয়েছে। বিজেপির অভিযোগ, জাহাঙ্গিরের দুর্নীতির প্রমাণ লোপাট করতেই পরিকল্পনা করে আগুন লাগানো হয়েছে।
সুদীপ্ত সেন, কলকাতা: বুধবার ভয়াবহ অগ্নিকাণ্ডের খবরে শিরোনামে আলিপুর ৷ দক্ষিণ ২৪ পরগণা জেলা পরিষদের অফিসের চার তলায় এদিন আগুন লাগে ৷ জাহাঙ্গির খানের অফিস ঘরে আগুন লাগার পর সেই আগুন ছড়িয়ে যায় ৯ তলা পর্যন্ত৷ এখনও কুলিং প্রসেস চলছে। ৬, ৭, ৮ এবং তলাতে এখনও কুলিং প্রসেস সম্পূর্ণ হয়নি। ৩২৬(জি) আগুন বা বিস্ফোরক নিয়ে সরকারি সম্পত্তির ক্ষতি, PDPP (Prevention of damage to public property) ধারাতে মামলা রুজু হয়েছে ৷
নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং-এ রয়েছে একাধিক দফতর ৷ জেলার ফরেস্ট দফরের ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার নিশা গোস্বামী ফায়ারের ডিভিশনাল অফিসারের সঙ্গে কথা বলে সিচুয়েশনের আপডেট নিয়েছেন৷ আজ, বৃহস্পতিবার অফিস খোলা যাবে কি না সেটাও জানলেন ৷
এখনও পর্যন্ত খবর অনুযায়ী, ১) কুলিং প্রসেস চলছে ২) নব প্রশাসনিক ভবন আজ বন্ধ ৩) নিরাপত্তার জন্য তথ্য সুরক্ষিত রাখতে পুলিশ পিকেটিং রয়েছে ৪.) ৪ তলায় পুলিশের নির্দেশে আলমারি কাটার কাজ করছে ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম ৷
দক্ষিণ ২৪ পরগনার আলিপুরে জেলা পরিষদের ওই কার্যালয়ে বুধবার সকালে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়ায় মুহূর্তের মধ্যে ঢেকে যায় গোটা এলাকা। এদিনের অগ্নিকাণ্ডে অতিরিক্ত জেলাশাসক এবং ‘এনআইসি’র দফতর পুড়ে গিয়েছে। এই ঘটনার পিছনে গভীর ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে বিজেপি। কারণ, ওই বহুতলে যেখানে আগুন লাগে, সেখানে ফলতার তৃণমূল নেতা, বর্তমানে পুলিশি হেফাজতে থাকা ‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গির খানের অফিস রয়েছে। বিজেপির অভিযোগ, জাহাঙ্গিরের দুর্নীতির প্রমাণ লোপাট করতেই পরিকল্পনা করে আগুন লাগানো হয়েছে। এই অগ্নিকাণ্ডের জেরে সরকারি কাজকর্ম এবং বহু জরুরি নথিপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। দমকলের ১২টি ইঞ্জিনের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
Kolkata,West Bengal
Jun 11, 2026 10:30 AM IST
