নতুন বিলে কী প্রস্তাব দেওয়া হয়েছে? ওবিসি সংরক্ষণের জন্য মোট ক্যাটেগরি ‘এ’-র আওতায় ৬৫টি জনগোষ্ঠী রয়েছে। তৃণমূল জমানায় তৈরি আইনে ক্যাটেগরি ‘বি’-তে রয়েছে ৭৮টি জনগোষ্ঠী। সেই তালিকা সম্বলিত তফশিল বা শিডিউল ওয়ান বাতিল করে দেওয়া হয়েছে নতুন বিলে। পাশাপাশি অনগ্রসর কমিশনে কোনও গোষ্ঠীর নাম অন্তর্ভুক্তি বা বাদ দেওয়ার বিষয়ে আপত্তি জানানোর সুযোগ রয়েছে।
দ্বিতীয় আইনে সংশোধনী এনে ওবিসি তালিকায় কোনও গোষ্ঠীর নাম বেশি বা কম অন্তর্ভুক্ত হয়ে থাকলে তা নিয়ে নাগরিকদের আপত্তি জানানোর সুযোগ দেওয়া হচ্ছে অনগ্রসর কমিশনে। নাগরিকের আবেদন বা আপত্তি যাচাই করে কমিশন যা মতামত দেবে, তা-ই সরকারের মানার কথা উল্লেখ রয়েছে সংশোধনী বিলে।
বিলের প্রধান বিষয়গুলি কী কী? দেখে নেওয়া যাক একনজরে :
১) আইনের নাম পরিবর্তন
সংশোধিত আইনের নাম হবে West Bengal Backward Classes (Reservation in Posts) Act, 2012।
২) অন্যান্য অনগ্রসর শ্রেণি অর্থাৎ ‘Other Backward Classes’ (OBC)-এর নতুন সংজ্ঞা।
৩) OBC বলতে এখন পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণি কমিশন আইন, ১৯৯৩ অনুযায়ী ‘Backward Classes’ বা ‘পিছিয়ে পড়া শ্রেণি হিসেবে চিহ্নিত শ্রেণিগুলিকেই বোঝানো হবে।
৪) বর্তমান আইনের Schedule II বাদ দেওয়া হয়েছে।
৫) Schedule I-কে নতুন করে একমাত্র Schedule হিসেবে রাখা হবে।
৬) Schedule III সম্পূর্ণ বাতিল।
৭) Schedule III-ও আইনের অংশ থেকে বাদ দেওয়া হয়েছে।
৮) সংরক্ষণের হার নির্ধারণের ক্ষমতা।
৯) রাজ্য সরকার পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণি কমিশনের সঙ্গে পরামর্শ করে বিভিন্ন OBC শ্রেণির আপেক্ষিক পশ্চাৎপদতার ভিত্তিতে কত শতাংশ সংরক্ষণ হবে, তা নির্ধারণ করবে।
১০) মোট সংরক্ষণের সর্বোচ্চ সীমা নির্ধারণ।
১১) সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে সংরক্ষণের শতাংশ বাড়ানো যেতে পারে।
তবে SC + ST + OBC মিলিয়ে মোট সংরক্ষণ ৫০ শতাংশের বেশি হবে না—এই সীমা বলেই বিলে উল্লেখ রয়েছে।
১২) Explanation ধারা বাদ দেওয়া হবে।
১৩) আইনের ব্যাখ্যা অংশটি অপসারণ করা হয়েছে।
১৪) সেকশন ১৬ বাতিল।
১৫) মূল আইনের ১৬ নম্বর ধারা সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছে।
উদ্দেশ্য (Statement of Objects and Reasons)
বিলে বলা হয়েছে, ২০১২ সালের আইনে সংশোধন এনে নতুন OBC সংরক্ষণ কাঠামো কার্যকর করাই এই বিলের উদ্দেশ্য।
কোনও রাজনৈতিক উদ্দেশ্যে এই সংশোধনী আনা হয়নি।
সরকার জানিয়েছে, এই সংশোধনী কার্যকর করতে অতিরিক্ত আর্থিক ব্যয় হবে না।