Last Updated:
অন্যান্য বার একুশে জুলাইয়ে স্লোগান থাকে ‘ধর্মতলায় চলো’, প্রতি বার লেখা থাকত ধর্মতলা চলো, তবে এবার কেন এই বদল? শেষ মুহূর্তে যদি অনুমতি না মেলে তাই সতর্ক কালীঘাট শিবির।
অন্যান্য বার একুশে জুলাইয়ে স্লোগান থাকে ‘ধর্মতলায় চলো’ । এবার সেটা বদলে হয়েছে ‘কলকাতা চলো’! জানা গিয়েছে, ধর্মতলায় যদি ২১ জুলাইয়ের শহিদ সভা করার অনুমতি পাওয়া না যায়, তখন তো অন্যত্র সরাতে হবে, ধর্মতলায় সভা করা যাবে না ধরে নিয়েই এগোচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় শিবির। তবে প্রতিবারের মতো এবারও রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি।
রাজ্যে বিধানসভা নির্বাচনে হারের পরেই বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে পড়েছিল তৃণমূল। বর্তমানে ২১ জুলাই পালনের দাবি জানিয়েছে তৃণমূলের কালীঘাট শিবির এবং ঋতব্রত শিবির। তবে ঋতব্রত শিবির পরে ধর্মতলায় শহিদ দিবস পালনের দাবি থেকে সরে আসেন এবং তাঁরা জানান তাঁরা শহিদ দিবস পালন করবেন গান্ধি মূর্তি পাদদেশে। এবার এই নিয়ে বিপাকে পড়েছে কালীঘাট তৃণমূল। প্রথমে তারা ধর্মতলাতেই পালনের দাবি জানালেও যদি সেখানে শহিদ দিবস পালন না করা যায় সেই দিকে মাথায় রেখেই ধর্মতলা চলোর পরিবর্তে লেখা হল ‘কলকাতা চলো’।
এবারের শহিদ সমাবশ তৃণমূলের কাছে পরীক্ষা। হারের পরে চরম প্রতিকূল পরিস্থিতিতে বহু বছর পরে সমাবেশ করতে চলেছে কালীঘাট তৃণমূল। এই দলের বহু সাংসদ দল ছেড়ে এনসিপিআইতে নাম লিখিয়েছেন। সেই সঙ্গে সিংহভাগ বিধায়কই মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির ছেড়ে চলে গিয়েছেন ঋতব্রত শিবিরে। এর মধ্যে এই সমাবেশ কতটা সফল হয় সেটাই দেখার।
প্রসঙ্গত, এবার ঘটা করে ২১ জুলাই শহিদ দিবস পালন করতে চাইছে কংগ্রেসও। তৃণমূল শক্তি হারানোয় শূন্যস্থান দখল করে রাজ্য রাজনীতিতে ফের প্রাসঙ্গিক হতে চাইছে কংগ্রেস।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
