Last Updated:
Health Minister: ‘প্রাইভেট প্র্যাকটিস’ নিয়ে সরকারি হাসপাতালের চিকিৎসকদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়৷ পাশাপাশি সরকারি চিকিৎসকদের ট্রান্সফার নিয়ে গুরুত্বপূর্ণ কথা জানালেন তিনি৷
কলকাতা: সরকারি হাসপাতালের চিকিৎসকদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন স্বাস্থ্যমন্ত্রী৷ ‘সরকারি ডিউটি আওয়ার্সে প্রাইভেট প্র্যাকটিস চলবে না’, স্পষ্ট জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়৷
রবিবার স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘‘সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্স-এ প্রাইভেট প্র্যাকটিস চলবে না। জনগণকে দেখার জন্য সরকার মাইনে দিচ্ছে আপনাকে। না পোষালে চাকরি ছেড়ে দিন। সরকারি চিকিৎসকদের কড়া বার্তা স্বাস্থ্য মন্ত্রীর। শিক্ষক চিকিৎসকরা সপ্তাহে অন্তত ৯৬ ঘন্টা হাসপাতালে ডিউটি দিন। সপ্তাহে তিন চার দিন যদি হাসপাতালে আপনি না থাকেন তাহলে আপনি রোগীদের সঙ্গে অবিচার করছেন, ছাত্রদের সঙ্গে অবিচার করছেন।’’
তিনি আরও জানান, ‘‘প্রাইভেট প্র্যাকটিস করার অধিকার আপনার আছে, আপনি যদি নন প্র্যাকটিসিং অ্যালায়ন্স না নেন তাহলে আছে আপনার। কিন্তু আপনার ডিউটি আওয়ার্সের বাইরে সেটা। ডিউটি আওয়ার্স এর মধ্যে প্রাইভেট প্র্যাকটিস খুব দৃষ্টিকটু। বারাসাত মেডিকেল কলেজে গিয়ে দেখলাম স্ত্রী রোগ বিশেষজ্ঞ সেখানে উপস্থিত নেই। শুনলাম তিনি সিজারিয়ান সেকশন ডেলিভারি করাতে প্রাইভেট হাসপাতালে গেছেন। এটা অন্যায়। আমি যেমন চিকিৎসকদের স্বাস্থ্যমন্ত্রী, তেমনি রোগীদেরও স্বাস্থ্যমন্ত্রী।’’
বিস্তারিত আসছে…
Kolkata,West Bengal
