Last Updated:
Kolkata-Varanasi Highway: পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়ার বনাঞ্চলের মধ্যে দিয়ে কলকাতা-বারাণসী এক্সপ্রেসওয়ের যে অংশ যাবে সেখানে মোট ১০ কিলোমিটার এলিভেটেড করিডোর তৈরি করা হবে।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: নজরে এবার কলকাতা-বেনারস হাইওয়ের কাজ। রাজ্য সরকার পালাবদলের পর এবার জাতীয় সড়কের কাজে গতি আনতে বৈঠকে বসেন মুখ্যসচিব। জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও সব জেলাশাসকদের নিয়ে শনিবার উচ্চপর্যয়ের বৈঠক করলেন রাজ্যের মুখ্য সচিব। বারাণসী – কলকাতা হাইওয়ের কাজে গতি আনার নির্দেশ মুখ্য সচিবের। উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড এবং বিহারে, কাজ শুরু হয়ে গেলেও এখনও বাংলায় জমি অধিগ্রহণ থেকে শুরু করে একাধিক টেকনিক্যাল কাজ শুরুই করা যায়নি। যেখানে যেখানে যা যা সমস্যা হচ্ছে সব সমস্যা দ্রুত মেটাতে হবে। কলকাতা – বেনারস জাতীয় সড়কের কাজ নিয়ে বৈঠকে এমনটাই নির্দেশ মুখ্য সচিবের।
পাশাপাশি খড়গপুর – মোড়গ্রাম হাইওয়ের কাজে গতি আনার নির্দেশ মুখ্য সচিবের। একাধিক ROB-এর কাজ এখনও পর্যন্ত শুরু করা যায়নি। যেখানে যেখানে জমি নিতে সমস্যা হচ্ছে বা ক্ষতিপূরণ দিতে সমস্যা হচ্ছে, এনওসি (NOC) পেতে সমস্যা হচ্ছে, আগামী ১৫ দিনের মধ্যেই এইসব সমস্যা মিটিয়ে নিতে হবে। ভূমি ও ভূমি রাজস্ব দফতর ও জেলাশাসকদের বৈঠকে নির্দেশ মুখ্য সচিবের।
রাজ্যে বর্তমানে যেখানে যেখানে জাতীয় সড়কের কাজ শুরু হয়েছে বা চলছে, সেখানে কাজের গতি বর্তমানে সন্তোষজনক হলেও আরও গতি বাড়াতে হবে। উত্তরবঙ্গে জাতীয় সড়কের কাজ করতে গিয়ে জঙ্গল এলাকায় কিছু সমস্যা হচ্ছে। সেগুলিও ১৫ দিনের মধ্যে মিটিয়ে নিতে হবে।
বিভিন্ন জাতীয় সড়কের কাজ ধরে ধরে এদিন পর্যালোচনা বৈঠক করলেন মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল ৷ এমনটাই নবান্ন সূত্রে খবর।
Kolkata,West Bengal
