Last Updated:
পুলিশ মিছিলে অনুমতি না দেওয়ায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস৷ যদিও সেই আবেদন খারিজ করে
নিট কাণ্ডের প্রতিবাদে কালীঘাটপন্থী তৃণমূলের ছাত্র সংগঠনের মিছিলের অনুমতি বাতিল করল কলকাতা হাইকোর্ট৷ শুক্রবার কলকাতায় নিট প্রশ্নফাঁস কাণ্ডের বিরুদ্ধে হওয়া মিছিলে যে অশান্তির ঘটনা ঘটেছে, তার পর তৃণমূল ছাত্র পরিষদের মিছিলকে অনুমতি না দিয়ে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলেই জানিয়ে দিয়েছেন হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য৷
হাইকোর্ট থেকে অনুমতি না মিললেও এ দিন কলকাতার সিআইটি রোডের উপরে পদ্মপুকুর এলাকায় মিছিলের জন্য জমায়েত করতে থাকেন তৃণমূল সমর্থকরা৷ পুলিশ জমায়েত সরিয়ে দিতে চেষ্টা করলে দু পক্ষের মধ্যে শুরু হয় বচসা৷ ঘটনাস্থলেে পৌঁছে যান তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে আটক করে লালবাজারে নিয়ে যায় পুলিশ৷
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘হাইকোর্টের কথা শুনে আমরা মিছিল করছি না৷ মাত্র দু ঘণ্টার জন্য আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিও কেন পুলিশ করতে দেবে না?’ মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে ছিলেন ডেরেক ও ব্রায়েন, দোলা সেনের মতো তৃণমূল সাংসদরা৷ মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য দাবি করেন, মিছিলে হাঁটতে নয়, বরং বার্তা দিতেই জমায়েতে সামিল হয়েছেন তিনি৷ গ্রেফতার হওয়া কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায় সহ বাকিদের ছাডা়তে আইনজীবীদের সঙ্গে তিনি কথা বলছেন বলেও জানিয়েছেন তৃণমূলনেত্রী৷ শেষ পর্যন্ত মোটরসাইকেলে চড়ে জমায়েত স্থল ছাড়েন মমতা৷
এ দিন পদ্মপুকুর থেকে নিট প্রশ্নফাঁস বিরোধী মিছিল করতে চেয়ে পুলিশের কাছে আবেদন জানিয়েছিল তৃণমূল ছাত্র পরিষদ৷ পুলিশ সেই অনুমতি না দেওয়ায় মিছিলের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন তৃণমূল ছাত্র সংগঠন নেত্রী প্রিয়াঙ্কা অধিকারী৷ যদিও সেই আবেদনে সাডা় দেয়নি হাইকোর্ট৷
আদালত থেকে মিছিলের আবেদন মিলবে, এমন আশা করেই জমায়েত করতে শুরু করেন কালীঘাট পন্থী তৃণমূলের কর্মী সমর্থকরা৷ শেষ পর্যন্ত হাইকোর্ট মিছিলের অনুমতি না দেওয়ার পরই রাস্তা ফাঁকা করতে শুরু করে পুলিশ৷
Kolkata,West Bengal
