প্রকাশ্যে ‘অটোবি’-র পোস্টার, রহস্যে মোড়া মনস্তাত্ত্বিক থ্রিলারে ফিরছেন মধুমিতা৷ রহস্য, মনস্তত্ত্ব এবং আবেগের মিশেলে তৈরি নতুন বাংলা ছবি ‘অটোবি’-র অফিসিয়াল পোস্টার প্রকাশ্যে এল। পোস্টারেই ফুটে উঠেছে ছবির অন্ধকার, রহস্যময় আবহ, যা ইতিমধ্যেই দর্শকমহলে কৌতূহল তৈরি করেছে। সিদ্ধি বিনায়ক ক্রিয়েশনস প্রযোজিত এই ছবির প্রযোজক ডি. কে. ভারতী। পরিচালনায় সৌমাভ বন্দ্যোপাধ্যায় এবং সঙ্গীত পরিচালনায় অমিত মিত্র। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মধুমিতা সরকার, ইনায়া চৌধুরী, সাহেব চট্টোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং আরিয়ান ভৌমিক।
