নয়াদিল্লি: রাজ্যে ভোটের প্রচারে এসে ঝালমুড়ি খেয়েছিলেন নরেন্দ্র মোদি (PM Modi)। নির্বাচনী প্রাক্কালে এই ঝালমুড়ি প্রাসঙ্গিক হয়ে উঠেছিল এরপরই। এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে যোগ দিয়ে সেখানেই প্রধানমন্ত্রীকে (Prime Minister Narendra Modi) নিজে হাতে ঝালমুড়ি বানিয়ে খাওয়ালেন।
উল্লেখ্য, গত ১৯ এপ্রিল পশ্চিমবঙ্গের ৪ জায়গায় জনসভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সভার তালিকায় ঝাড়গ্রামেও সভা ছিল তাঁর। সেখানেই জনতার মাঝে একটি দোকানে ঢুকে ঝালমুড়ি খেয়েছিলেন মোদি। কথাবার্তাও বলেছেন দোকানির সঙ্গে। নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন ঝালমুড়ি খাওয়ার ছবিও। ঝালমুড়ির দোকানে প্রধানমন্ত্রীকে দেখে ভিড় জমায় উচ্ছ্বসিত জনতা। এরপর বিজেপির ব্রিগেডেও ঝালমুড়ি বিক্রি ও ঝালমুড়ি খাওয়ার জনপ্রিয়তা বেড়েছিল প্রবলভাবে।
উল্লেখ্য, নির্বাচনী প্রচারে এসে ঝালমুড়ি খাওয়ার অভিজ্ঞতার কথা নিজের সোশ্য়াল মিডিয়াতেও পোস্ট করেছিলেন নরেন্দ্র মোদি। যেখানে প্রধানমন্ত্রী বলেন, ”পশ্চিমবঙ্গ জুড়ে চারটি জনসভার কর্মব্যস্ত রবিবারে ঝাড়গ্রামে সুস্বাদু ও মশলাদার ঝালমুড়ি চেখে দেখলাম।” প্রধানমন্ত্রীর এই পোস্ট প্রকাশ্য়ে আসতেই ঝড় বয়ে যায় সোশ্য়াল মিডিয়ায়। নিমেষে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও।
এদিকে, আজ সন্ধে সাতটায় জাতীর উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৪ হাজার ৩৯৯দিন প্রধানমন্ত্রীর পদে নরেন্দ্র মোদি। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর রেকর্ড ভাঙলেন নরেন্দ্র মোদি। সরকারের ১২ বছর উপলক্ষেই জাতীর উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। কী বার্তা দেবেন প্রধানমন্ত্রী? সেদিকেই চোখ সবার।
Swarup Biswas : প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাসভবনে পুলিশ