Last Updated:
Nepal-China Floods: নেপালের বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছে, আটটি জেলায় ৫৭৯ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, তিব্বতে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। হড়পা বানে বিপর্যস্ত নেপালে আটকে পড়েছেন পশ্চিমবঙ্গের ৩৯ জন। তাঁদের মধ্যে দু’জনের সঙ্গে যোগাযোগ করা গিয়েছে। বাকি ৩৭ জনের এখনও খোঁজ নেই। শুক্রবার এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
কাঠমান্ডু: শুক্রবার নেপাল ও চিনে ভয়াবহ আকস্মিক হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৬-এ পৌঁছেছে। অন্যদিকে, ২,৪০০-রও বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। আরও বন্যার আশঙ্কার মধ্যে উদ্ধারকারী দলগুলি দুর্গত এলাকাগুলিতে পৌঁছনোর জন্য দ্রুত কাজ চালিয়ে যাচ্ছে। কারণ, অস্থিতিশীল জলরোধী হ্রদগুলি (Unstable Barrier Lakes) থেকে ফের বন্যা নামার আশঙ্কা রয়েছে।
