Last Updated:
Indian Railways: Northeast Frontier Railway এপ্রিলে মোট ১,১৩৫টি পণ্যবাহী রেক আনলোড করে ধারাবাহিক সাফল্য বজায় রাখল। এই পারফরম্যান্সের ফলে উত্তর-পূর্বাঞ্চলে পণ্য পরিবহণ ব্যবস্থার গতি ও দক্ষতা আরও শক্তিশালী হয়েছে বলে মনে করা হচ্ছে।
কলকাতা: চলতি বছর এপ্রিলে মাল আনলোডিং উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে-তে। এই মাসে সমগ্র জোনে মোট ১১৩৫টি মালবাহী রেক আনলোড করা হয়েছে, যা অর্থবর্ষ ২০২৬-২৭-এর জন্য একটি শক্তিশালী সূচনা ইঙ্গিত।
মাসজুড়ে, উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে খাদ্যশস্য, খাদ্যোপযোগী সামগ্রী, সার, চিনি, এসএনটিপি-কয়লা, নুন, ট্যাঙ্কার এবং অন্যান্য সামগ্রী-সহ বিভিন্ন ধরণের প্রয়োজনীয় ও ইন্ডাস্ট্রিয়াল সামগ্রী পরিবহণ করেছে। এই সময়কালে মালবাহী পরিবহণের একটি উল্লেখযোগ্য অংশ উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিকে সরবরাহ করা হয়। অসমে ৫৯৩টি রেক আনলোড করা হয়, যার মধ্যে ৩১৭টি রেকে অত্যাবশ্যকীয় সামগ্রী লোড ছিল, যা পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম এবং দৈনন্দিন উপভোক্তাদের চাহিদা পূরণে রেলওয়ের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতিফলন।। সংশ্লিষ্ট মাসে ত্রিপুরায় ৯৯টি রেক, নাগাল্যান্ডে ৩২টি রেক, অরুণাচল প্রদেশে ২০টি রেক, মণিপুরে ১৪টি রেক ও মিজোরামে ৮টি করে রেক আনলোড করা হয়।
এছাড়াও, উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অধিক্ষেত্রের মধ্যে পশ্চিমবঙ্গে ২০৩টি পণ্যবাহী রেক ও বিহারে ১৬৬টি অত্যাবশ্যকীয় এবং অন্যান্য পণ্য সামগ্রীর রেক আনলোড করা হয়, যার মধ্যে অত্যাবশ্যকীয় এবং অন্যান্য পণ্য, দুই-ই ছিল। প্রয়োজনীয় পণ্য এবং ইন্ডাস্ট্রিয়াল পণ্যের পরিবহণ, অঞ্চলজুড়ে জনসাধারণের চাহিদা মেটাতে এবং অর্থনৈতিক কার্যকলাপকে সমর্থন করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফিল্ড পর্যায়ের ইউনিটগুলির তিক্ষ্ণ পর্যবেক্ষণ এবং সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে পণ্য টার্নঅ্যারাউন্ড সময় এবং আনলোডিং দক্ষতা উন্নত করেছে।
অন্যদিকে, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে তিনসুকিয়া ডিভিশনের অন্তর্গত শিমলুগুড়ি-মরানহাট সেকশনে, পারমানেন্ট স্পিড রেসট্রিকশন (পিএসআর) স্থায়ীভাবে অপসারণের জন্য একটি গুরুত্বপূর্ণ কার্ভ রিএলাইনমেন্ট কাজ সফলভাবে সম্পন্ন করেছে। ৩-ডিগ্রি কার্ভটিকে ট্র্যাক কেটে ও সংযোগের মাধ্যমে একটি আরও সুগম ২-ডিগ্রি কার্ভে রূপান্তরিত করা হয়; পাশাপাশি ওভারহেড ইকুইপমেন্ট (ওএইচই)-এর খুঁটি ও তারগুলিও স্থানান্তরিত করা হয়। ট্রাফিক ব্লক চলাকালীন ইঞ্জিনিয়ারিং, অপারেটিং এবং ট্র্যাকশন ডিস্ট্রিবিউশন (টিআরডি) বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে কাজটি সম্পন্ন হয়েছে।
বিদ্যমান ৩-ডিগ্রি কার্ভটিকে প্রায় ৫০০ মিটার দৈর্ঘ্যের নতুনভাবে প্রস্তুতকৃত ভিত্তির ওপর স্থাপন করা হয়, নতুনভাবে বিন্যস্ত একটি ২-ডিগ্রি কার্ভের সঙ্গে নির্বিঘ্নে সংযুক্ত করা হয়। এই প্রকল্পটিতে সর্বোচ্চ ৭.৭ মিটার ট্র্যাক স্লিউ অন্তর্ভুক্ত ছিল এবং এটি অত্যন্ত নিখুঁতভাবে ও পূর্ণ সুরক্ষার সঙ্গে সম্পন্ন করা হয়। ট্রেন চলাচল সুগম ও সুরক্ষিত নিশ্চিত করার লক্ষ্যে, প্রথম ট্রেনটি অতিক্রম করার আগেই একটি ডুওম্যাটিক মেশিন ব্যবহার করে মেশিন ট্যাম্পিংয়ের কাজও সম্পন্ন করা হয়।
Kolkata,West Bengal
