Last Updated:
পুজোর আগে ওজন কমাতে সকলেই ব্যস্ত৷ সেই প্রক্রিয়া এবার আরও আনন্দদায়ক৷ কারণ নাচের মাধ্যমে শরীর আরও ঝরঝরে হবে৷
কলকাতা: পুজোর আগে নাইট ক্লাবেই শরীরচর্চার ক্লাস। নাইট ক্লাবেই ক্যালোরি ঝরাতে ওয়ার্কআউট। নাচের মাধ্যমে শরীরচর্চা। পোশাকি নাম জুম্বা। তাও আবার নাইট ক্লাবের মধ্যেই। পুজোর সময় বারে গিয়ে বাড়াবাড়ির সঙ্গে সঙ্গে যাতে শরীর-স্বাস্থ্য ঠিক থাকে, অতিরিক্ত মেদ ঝরিয়ে স্লিম হয়ে যাতে পুজোয় সাজগোজ আকর্ষণীয় হয়, সেই লক্ষেই এই উদ্যোগ। বিদেশে ট্রেনিং দিয়েছেন এমন প্রশিক্ষক কলকাতারই মেয়ে অথচ কলকাতায় আগে নাইট ক্লাবের জুম্বা ফিটনেস ট্রেনিং আগে হয়নি। পুজোর আগে তো নয়ই।
জুম্বা ফিটনেস কোম্পানি জেস-এর (জুম্বা এডুকেশন স্পেশালিস্ট) পিউ মজুমদার এবং পশ্চিমবঙ্গ জুম্বা কমিউনিটি টিমের একটি যৌথ উদ্যোগে এই বিশেষ ব্যবস্থা। জুম্বা সামার কার্নিভাল ২০২৬ হলো পূর্ব ভারতের অন্যতম বৃহৎ কমিউনিটি ফিটনেস উৎসব। এই অনন্য এক-দিনের পুল ফিটনেস অভিজ্ঞতার জন্য এটি পশ্চিমবঙ্গ ও তার পার্শ্ববর্তী অঞ্চলের ফিটনেস অনুরাগী, পরিবার, পেশাদার ব্যক্তিত্ব, শিশু, গৃহিণী এবং জুম্বা প্রেমীদের এক ছাতার তলায় নিয়ে আসছে।
এই ইভেন্টটির নেতৃত্বে রয়েছেন জেসের পিউ মজুমদার—যিনি ভারতের অন্যতম প্রধান জুম্বা এডুকেশন স্পেশালিস্ট এবং ভারতে জুম্বা কমিউনিটি তৈরি ও তা ছড়িয়ে দেওয়ার অন্যতম প্রধান কারিগর। একজন জুম্বা এডুকেশন স্পেশালিস্ট (জেস) হিসেবে পিউ মজুমদার আগামী দিনের প্রশিক্ষকদের প্রশিক্ষণ দেন, ইন্সট্রাক্টর ট্রেনিং পরিচালনা করেন, অংশগ্রহণকারীদের শংসাপত্র (সার্টিফিকেট) প্রদান করেন এবং বিশ্বব্যাপী জুম্বা ফিটনেসে পেশাদার ক্যারিয়ার গড়তে মানুষকে সাহায্য করেন।
জুম্বা ফিটনেস হলো একটি আন্তর্জাতিক ফিটনেস প্রোগ্রাম। অফিসিয়াল জুম্বা ইন্সট্রাক্টর ট্রেনিং এবং লাইসেন্স ছাড়া কোনো ব্যক্তি পেশাগতভাবে জুম্বা ক্লাস পরিচালনা করতে পারেন না। পিউ মজুমদার তাঁর কাজের মাধ্যমে ভারতে এবং আন্তর্জাতিক স্তরে জুম্বা ফিটনেসের প্রচার, ফিটনেস সচেতনতা বৃদ্ধি, ইন্সট্রাক্টরদের উন্নয়ন এবং কমিউনিটি গঠনে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
