Last Updated:
দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস। অতিভারী বৃষ্টি হতে পারে এই পাঁচ জেলার কিছু অংশে।
কলকাতা: জুন মাসের প্রথম দু’সপ্তাহে গোটা রাজ্যের ১০ জেলায় বৃষ্টির ঘাটতি রয়েছে। শুক্রবার থেকে রবিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতায় শুক্রবার সকাল থেকেই মেঘলা আকাশ, সঙ্গে ঝোড়ো হাওয়া। চলছে বৃষ্টিও। শনিবার এবং রবিবার বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় গরম এবং অস্বস্তিকর আবহাওয়া দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায়। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়াতে তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। রবিবার থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। পরবর্তী তিন দিনে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে।
আজ সারাদিনই কলকাতায় থাকবে মনোরম আবহাওয়া। পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা। শনিবার থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে।
বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা বেশি থাকবে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ নদিয়াতে। বৃষ্টির সম্ভাবনা থাকবে হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া এবং উত্তর ২৪ পরগনা জেলাতেও।

বৃহস্পতি ও শুক্রবার কলকাতায় গরম আর্দ্রতাজনিত অস্বস্তি। ঝড়বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। শনিবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। শনিবার এবং রবিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে।রাজ্যের ৯ জেলায় ঝড়বৃষ্টির কমলা সতর্কতা। আগামী দু-তিন ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সতর্কতা, রয়েছে বজ্রপাতের আশঙ্কা। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ঝড় ও বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০-৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
