কলকাতা: টলিউড থেকে শুরু করে বলিউড, প্রায় সমস্ত মাধ্যমেই কাজ করে ফেলেছেন তিনি। যথেষ্ট জনপ্রিয়তাও অর্জন করেছেন। তবে দক্ষিণী আর বলিউডের তারকা, প্রভাস (Prabhas)-এর সঙ্গে একটি সিনেমার শ্যুটিং করার সময়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। অভিনেতা রাজেশ শর্মা (Rajesh Sharma)। শ্যুটিং চলাকালীনই অভিনেতা এতটাই অসুস্থ হয়ে পড়েন যে, জানা যায় হঠাৎ অভিনেতার সুগার লেভেল বেড়ে গিয়েছে এবং শরীরে অনেক রকমের সমস্যা তৈরি হয়েছে। আর আজ, অভিনেতা রাজেশ শর্মার পরিচিতদের তরফ থেকে, সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি প্রকাশ করা হয়।
শ্যুটিংয়ে কী ঘটেছে রাজেশ শর্মার সঙ্গে?
রাজেশ শর্মার স্বাস্থ্য-সংক্রান্ত যে বিবৃতি প্রকাশ করা হয়, সেখানে জানানো হয়েছে, প্রভাসের সঙ্গে শ্যুটিং-এর শেষে কোনও বিষাক্ত পোকামাকড়, সম্ভবত কোনও বিষাক্ত মাকড়সা কামড়ে দেয় রাজেশ শর্মাকে। শ্যুটিংয়ে শেষে বেশ কিছু টেকনিশিয়ান্সদের সঙ্গে কথা বলছিলেন রাজেশ এবং অন্যান্য টেকনিশিয়ান্সরা। সেই সময়েই রাজেশের মনে হয়, তাঁকে কোনও একটা পোকামাকড় বা কিছু একটা কামড়ে দিয়েছে। তবে বিষয়টা যে গুরুতর, সেই সময়ে তা বুঝতে পারেননি রাজেশ। তাই গোটা বিষয়টাতে আমল না দিয়ে, চিকিৎসকের সঙ্গে কোনোরকম পরামর্শ না করেই তিনি ফিরে আসেন।
বর্তমানে কেমন আছেন, রাজেশ শর্মা?
ঘটনার প্রায় ৬ ঘণ্টা পরে, রাজেশের ডান পায়ে অসম্ভব ব্যথা শুরু হয়। পরিস্থিতি গুরুতর বুঝে, সঙ্গে সঙ্গে বিমান ধরে কলকাতায় ফিরে আসেন রাজেশ। তবে যাত্রা করার সময়েই তাঁর জ্বর আসে, পাশাপাশি শরীরে একাধিক সমস্যা তৈরি হয়। শরীর আরও বেশি খারাপ হয়ে যায় তাঁর। কলকাতায় এসে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয় তিনি। একটা গোটা দিন কেটে গেলেও, এখনও জ্বর কমেনি রাজেশ শর্মার। পাশাপাশি শ্বাসকষ্ট সহ একাধিক শারীরিক সমস্যা তৈরি হয়েছে তাঁর। ডান পায়ে খুব দ্রুত ছড়িয়ে পড়েছে ইনফেকশন। পায়ের পাতায় ওই বিষাক্ত পোকাটি কামড়েছিল বলে মনে করা হচ্ছে, তবে আপাতত রাজেশের পায়ের পাতা থেকে হাঁটু পর্যন্ত ছড়িয়ে গিয়েছে ইনফেকশন। চিকিৎসক জানিয়েছেন, রাজেশের চিকিৎসা চলছে তবে তিনি যে বিপদমুক্ত হয়ে পড়েছেন, এমনটা এখনই বলা যাচ্ছে না। চিকিৎসকেরা গোটা পরিস্থিতির দিকে নজর রাখছেন। যাতে পায়ে কোনোভাবে রক্ত জমাট বেঁধে না যায়, সেইদিনে নজর রাখছেন চিকিৎসকেরা। কোনোভাবে যদি ইনফেকশন ফুসফুস পর্যন্ত ছড়িয়ে পড়ে, তাহলে প্রাণঘাতী হতে পারে। চিকিৎসকেরা এই মুহূর্তে যা যা প্রয়োজন, সেটাই করছেন চিকিৎসকেরা।
আরও পড়ুন: Sourav Ganguly: সৌরভের জন্মদিনে ‘সেরা উপহার’-টি দিলেন রাজকুমার রাও! সেটা কী?