Last Updated:
তিন প্রাক্তন তৃণমূল সাংসদের বিজেপিতে যোগদান নিয়ে বিতর্ক চলছে। কিন্ত এই নিয়ে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, “বিজেপির তৃণমূলীকরণ হবে না”।
কলকাতা: তিন প্রাক্তন তৃণমূল সাংসদের বিজেপিতে যোগদান নিয়ে বিতর্ক চলছে। এবার এই নিয়ে বিজেপির অবস্থান জানালেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
এই প্রসঙ্গে শমীক বলেন, “তৃণমূলের প্রতি মানুষের কতটা ঘৃণা তৃণমূল নিয়ে মানুষের কি চিন্তা ভাবনা সেটা যদি মানুষ প্রকাশ করে সেটা সামনে। আমি আগেও বলেছি আবারও বলছি বিজেপির তৃণমূলীকরণ হবে না। বিশেষ সময় বিশেষ অবস্থা থাকতে পারে। তৃণমূলের জন্য বিজেপির দরজা বন্ধ। সোশ্যাল মিডিয়ায় বক্তব্যে আমি খুশি। তৃণমূল নির্মূল হয়েছে। যাদের বিরুদ্ধে মানুষ আমাদের ভোটে জিতিয়েছে তাদের বিজেপিতে যোগদানের জায়গা নেই। যারা মানুষের উপর অত্যাচার করেছে তাদের জন্য বিজেপির দরজা বন্ধ। পার্টি যেখানে ছিল সেখানেই আছে কিন্তু মনে রাখতে হবে পার্টির থেকে দেশ বড় দেশের থেকে রাষ্ট্র বড়, পার্টির সিদ্ধান্ত চূড়ান্ত”।
একই সঙ্গে সোনারপুরে বিজেপি কর্মীর উপর আক্রমণ প্রসঙ্গে শমীক বলেন, “তিনজন কর্মী আমাদের খুন হয়েছে, এবার প্রশাসন দেখবে। পুলিশ না করলে আমরা মুখ্যমন্ত্রীকে জানাব বিশ্বাস আছে প্রশাসনের প্রতি যা করার তারা করবে। চোখের বদলে চোখ বিজেপির নীতি নয়”।
পাশাপাশি এদিন ঋতব্রতদেরও আক্রমণ করেন শমীক। তিনি বলেন, “মানুষ তৃণমূলকে ফেলে দিয়েছে। আর তৃণমূল কংগ্রেস নেই নির্মূল হয়েছে। যে কোথায় যোগ দিলেন কোথায় কি করলেন এসব নিয়ে মানুষ ভাবছে না আমাদের সময় নেই এসব”।
ঋতব্রত তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে তদন্তে ঢিলেমি নিয়ে প্রশ্ন উঠলে তিনি জানান, অভিযোগ থাকলে জানান প্রশাসনকে। বিষয় তৃণমূল, তৃণমূলের সম্পর্কে যত কম বলা যায় তত ভাল। কেও যদি মনে করেন জামা বদলে সব ভুলিয়ে দেওয়া যাবে তাহলে ভুল ভাবছেন।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
