Last Updated:
Koustav Bagchi: কৌস্তভ বাগচি ২০২৩ সালের মার্চ মাসে গ্রেপ্তারের পর জামিনে মুক্তি পেয়ে প্রকাশ্যে মাথা মুড়িয়ে ফেলেছিলেন। তিনি ঘোষণা করেছিলেন, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ক্ষমতা থেকে সরাতে না পারা পর্যন্ত তিনি মাথায় আর চুল রাখবেন না।
কলকাতা: আবারও রাস্তায় বসে চুল কাটলেন বারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তব বাগচী। ২০২৩ সালের ৪ঠা মার্চ ব্যাঙ্কশান কোটের সামনে রাস্তায় বসে চুল কেটেছিলেন কৌস্তভ বাগচি। তখন প্রতিজ্ঞা করেছিলেন যতদিন না মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করতে পারবেন, ততদিন চুল রাখবেন না মাথায়। ছাব্বিশের নির্বাচনে ক্ষমতা হারিয়েছে তৃণমূল সরকার৷ দল নিয়েও পর্যুদস্ত মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রাক্তন হয়েছেন তিনি৷ কৌস্তভ বাগচি বর্তমানে ব্যারাকপুরের বিধায়ক৷ এদিন তিনি রাস্তায় বসে চুল কাটার পরে বললেন, ‘‘আমারও মাথায় চুল গজিয়েছে। তাই সেদিনও রাস্তায় বসে চুল কেটেছিলাম আজও রাস্তায় বসে চুল কাটছি।’’
৪ঠা মার্চ, ২০২৩ তারিখে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যাচারের প্রতিবাদে কলকাতার ব্যাঙ্কশাল কোর্টের সামনে রাস্তায় বসে মস্তক মুণ্ডন করেছিলেন কৌস্তভ বাগচী।
আর তার ঠিক ৩ বছর পরে, ৪ঠা মে, ২০২৬-এ তৃণমূল সরকারের অবসানের পর তাঁর মাথায় আবার চুল গজায়। চুল গজানোর পর এই প্রথম তিনি সেই রাস্তায় বসে চুল কাটলেন।
৩ মার্চ ২০২৩, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে কৌস্তভ বাগচীকে গ্রেফতার করা হয়। সেদিনই জামিন পাওয়ার পরে আদালত চত্বরেই তিনি মাথা ন্যাড়া করেন। তিনি বলেছিলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রীকে যতক্ষণ না উৎখাত করতে পারছি, আমার মাথার চুল গজাবে না।” এটিকে তিনি রাজনৈতিক প্রতিবাদ ও ব্যক্তিগত প্রতিজ্ঞা হিসেবে ঘোষণা করেছিলেন।
পরে তিনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেও ওই প্রতিজ্ঞা বজায় রেখেছিলেন এবং দীর্ঘ প্রায় ৩৮ মাস মাথা ন্যাড়া রাখেন।
২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসার পর এবং তিনি নিজে বারাকপুর কেন্দ্র থেকে জয়ী হওয়ার পরে কৌস্তভ বাগচি বলেন, “তিন বছরের প্রতিজ্ঞা পূরণ হয়েছে। আজ থেকে আমার মাথায় আবার চুল গজাবে।” এরপর তিনি আর মাথা ন্যাড়া রাখবেন না বলে জানান।
তারপরে আবার, আজ, ১১ জুলাই সেই ফুটপাথে বসে চুল কাটলেন কৌস্তভ৷
