West Bengal Election Result 2026 : প্রত্যাবর্তন হল না ! বিজেপির (BJP) হাত ধরে পরিবর্তনের পথে হাঁটল বাংলা। গেরুয়া ঝড়ে উড়ে গেল ঘাসফুল (TMC)। ২৯৩টি কেন্দ্রের মধ্য়ে ২০০-র বেশি আসনে জয় পেল বিজেপি। বাংলায় পদ্মের এই বিপুল জয়ে বড় বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদি (PM Modi)। নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে আগামীর বাংলা গড়তে কী প্ল্যান, তা খোলসা করলেন প্রধানমন্ত্রী।
আজ থেকে ভয়মুক্ত বাংলা
এদিন নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে প্রাক্তন তথা প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ীর আদলেই বক্তব্য শুরু করেন মোদি। তিনি বলেন, ‘সরকার আসবে, সরকার যাবে কিন্তু দেশে গণতন্ত্র বজায় রাখতেই হবে। আজ পাঁচ রাজ্য়ের নির্বাচনে গণতন্ত্রের সাক্ষী থাকল দেশ।’ বিপুল জয়ের পর পশ্চিমবঙ্গ নিয়ে মোদি বলেন, পশ্চিমবঙ্গে ৯৩ শতাংশ ভোট পড়েছে, যা এক কথায় ঐতিহাসিক। এখানে মহিলাদের ভোটদান ছিল চোখে পড়ার মতো।
রবীন্দ্রনাথ ঠাকুরের উদাহরণ
আজ মোদির বঙ্গ জয়ের উৎযাপনে ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের লাইন। এদিন প্রধানমন্ত্রীর মুখেও শোনা যায়,’চিত্ত যেথা ভয় শূন্য়-উচ্চ যেথা শির’। প্রধানমন্ত্রী বলেন, গুরুদেবের এই লাইনের মতোই বাংলার মানুষ এবার থেকে ভয় শূন্য থেকে মাথা উঁচু করে জীবন যাপন করতে পারবেন। রাজ্য়বাসীর উন্নয়নের স্বার্থে দিনরাত কাজ করবে বিজেপি।
‘ভয় নয়, ভবিষ্যৎ গড়ুব’
বঙ্গে বিজেপির এই বিপুল জয়ের পরই কিছু জায়গায় কর্মীরা ক্ষোভ দেখানো শুরু করেছে। অভিযোগ, অনেক তৃণমূলের পার্টি অফিসে হামলা করেছে বিজেপির লোকজন। এদিন মোদির মুখে যা নিয়ে সুষ্পষ্ট বার্তা শোনা গেছে। তিনি বলেছেন, ”বাংলায় আগে নির্বাচন হলেই খবর আসত হিংসা, ভয়, অত্যাচারের। এই প্রথমবার এমন হল, যেখানে ভোটে পর্বে কোনও নির্দোষ মানুষের প্রাণ যায়নি। প্রথমবার ভয় নয়, বাংলায় গণতন্ত্র জিতেছে। আজ থেকে বাংলা পরিবর্তেনের নতুন যাত্রা শুরু করল। আমি আজ সব রাজনৈতিক দলগুলিকে আহ্বান করছি, বিজেপি যখন জিতেছে তখন বদলা নয় বদল চাই, ভয় নয়-ভবিষ্য়তের কথা বলুন। হিংসার এই অন্তহীন চ্যাপ্টারটা শেষ করি। কে কাকে ভোট দিয়েছ, কে কাকে ভোট দেয়, এর ওপরে উঠে বাংলার উন্নতির জন্য কাজ করি। ”
এদিন বঙ্গের পাশাপাশি বাম দুর্গেও এবার হানা দিয়েছে বিজেপি (BJP)। কেরলে খাতা খুলেই এক সঙ্গে তিন বিধায়ক প্রাপ্তি হল গেরুয়া ব্রিগেডের। যা স্বাভাবিকভাবেই পদ্ম শিবিরের বড় সাফল্য।
কেরলে তিনটি জায়গায় পদ্ম ফুটিয়েছে গেরুয়া ব্রিগেড
সবথেকে বড় বিষয়, এবার পশ্চিমবঙ্গের মতো কেরলেও হয়েছে পালাবদল। বিধানসভা নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ (UDF) ক্ষমতায় ফিরছে। যদিও এবার প্রথম দক্ষিণ কেরলে ইতিহাস গড়েছে বিজেপি। তিনটি গুরুত্বপূর্ণ বিধানসভা আসনে জয়ী হয়েছেন পদ্ম শিবিরের প্রার্থীরা।
আরও পড়ুন : বাংলায় বিজয় রথ, কেরলে খাতা খুলেই তিন বিধায়ক বিজেপির