Last Updated:
WB Assembly Election Results 2026 : বিপুল জয়ের পর মমতাকে তীব্র কটাক্ষ অমিত শাহর। ২০২৬ বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জয়ের ব্যবধান প্রায় ১৫,১১৪ ভোট৷
নয়াদিল্লি : ভবানীপুর কেন্দ্রের ভোটারদের কুর্নিশ জানালেন অমিত শাহ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, ‘‘ভবানীপুরের মানুষকে কুর্নিশ। তাঁদের রায় স্পষ্ট করে দিয়েছে, একজন অরাজক শাসকের জন্য কী দুর্ভাগ্য অপেক্ষা করে থাকে।’’ প্রসঙ্গত ২০২৬ বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জয়ের ব্যবধান প্রায় ১৫,১১৪ ভোট৷ পাশাপাশি, পবিত্র করকে হারিয়ে নন্দীগ্রাম থেকেও জয়ী হয়েছেন শুভেন্দু৷

Hats off to the people of Bhabanipur.
Their mandate has made it clear what fate awaits an anarchic ruler.
ভবানীপুরের মানুষকে কুর্নিশ।
তাদের রায় স্পষ্ট করে দিয়েছে, একজন অরাজক শাসকের ভবিষ্যৎ কী হতে চলেছে।— Amit Shah (@AmitShah) May 4, 2026
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
May 04, 2026 11:23 PM IST
