কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : মমতা বন্দ্যোপাধ্যায় শুধুই পরামর্শদাতা না কি তাঁর নেতৃত্বেই চলবে তৃণমূল পরিষদীয় দল? ‘আমাদের বলা হয়েছিল, মমতার নেতৃত্বেই দল চলবে। মমতা শুধু পরামর্শদাতা নয়, আমরা চাই, ওনার নেতৃত্বেই দল চলুক। মমতাকে সর্বোচ্চ নেত্রী মানা না হলে, বিদ্রোহী ব্লকে থাকব কি না, ভাবতে হবে’, বিদ্রোহী ব্লকের বৈঠকের পর মন্তব্য পাঁচলার তৃণমূল বিধায়ক গুলশন মল্লিকের। ‘মমতাই নেত্রী’, বিদ্রোহী ব্লকের বৈঠকের পর বললেন সিতাইয়ের তৃণমূল বিধায়ক সঙ্গীতা রায় বসুনিয়া।

তৃণমূল বিধায়ক গুলশন মল্লিক বলছেন, ‘আজকের বৈঠকে এলাকার সমস্যা, কেস-কাছারি, পুলিশের অত্যাচার এইসব নিয়ে কথা হয়েছে। এইসব ব্যাপারে ডিজি এবং মুখ্যমন্ত্রীকে জানানো হবে। সেই বিষয়ে একটি টিম তৈরি হয়েছে। তারা কথা বলবে।’ পাঁচলার বিধায়ক আরও বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়কেই সর্বোচ্চ নেত্রী হিসেবে চাই। সেদিন সই করার আগেও আমার বক্তব্য যা ছিল, আজও তাই আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এই কথাটা হয়েছে ঠিকই যে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনও সম্পর্ক থাকবে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবে না এটা ঠিক কথা না। আমরা তো আলাদা জেলা আলোচনা করেছি। আমাদের হাওড়া জেলার ৭ জন, সমীর পাঁজা ছিলেন, রাজা সেন ছিলেন, তখন অরূপ রায়ও ছিলেন, সবাই মিলেই আলোচনা করেছি। যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে সর্বোচ্চ নেত্রী না মানা হয়, তাহলে আমাদের ভাবতে হবে।’

তৃণমূলের বিদ্রোহী ব্লকের বিধায়কদের মধ্যে ভিন্নসুর। ‘মমতা শুধু পরামর্শদাতা নয়, আমরা চাই, ওনার নেতৃত্বেই দল চলুক। আমাদের বলা হয়েছিল, মমতার নেতৃত্বেই দল চলবে। মমতাকে সর্বোচ্চ নেত্রী মানা না হলে, বিদ্রোহী ব্লকে থাকব কি না, ভাবতে হবে’, বিদ্রোহী ব্লকের বৈঠকের পর মন্তব্য পাঁচলার তৃণমূল বিধায়ক গুলশন মল্লিকের। ‘মমতাই নেত্রী’, বিদ্রোহী ব্লকের বৈঠকের পর বললেন সিতাইয়ের তৃণমূল বিধায়ক সঙ্গীতা রায় বসুনিয়া। মমতা পরামর্শদাতা হোন, গতকাল প্রস্তাব বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের।